for Add

ম্যানইউ জয় পেলেও আর্সেনালের সাথে স্লাভিয়ার ড্র

ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে বৃহস্পতিবার রাতে স্প্যানিশ ক্লাব গ্রানাডাকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে তাদের প্রিমিয়ার লিগ প্রতিপক্ষ আর্সেনালের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে চেক চ্যাম্পিয়ন স্লাভিয়া প্রাগ।

গ্রানাডার মাঠে ম্যাচের ৩১ মিনিটেই ভিক্টর লিন্ডেলফের দূরপাল্লার যোগান থেকে পাওয়া বল স্বাগতিক জালে জড়িয়ে দিয়ে ইউনাইটেডের ইউরোপীয় আসরে প্রত্যাবর্তন উদযাপন করেন মার্কাস রাসফোর্ড। ম্যাচের একেবারেই শেষ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ব্রুনো ফার্নান্দেস। মুলত রক্ষণভাগে রুই সিলভার হাতে বল লাগায় ওই পেনাল্টিটি পেয়েছিল সফরকারী দল।

আগামী সপ্তাহে ওল্ড ট্রাফোর্ডে ফিরতি লেগে অবশ্য দলের সেরা তিন তারকাকে পাচ্ছেন না ইউনাইটেডের কোচ উলে গুনার সুলশার। নিষিদ্ধ হওয়ায় ওই ম্যাচে খেলতে পারবেন না অধিনায়ক হ্যারি ম্যাগুইরে, লুক’শো ও স্কট ম্যাকটমিনি।

এদিকে মাইকেল আর্তেতার অধীনে দুর্বল ফর্মের মাশুল দিতে হয়েছে আর্সেনালকে। এই মৌসুমে গানারদের একমাত্র সুযোগ হচ্ছে ইউরোপা লিগ। কিন্তু এমিরেটসে অনুষ্ঠিত ম্যাচের অতিরিক্ত সময়ে (৯৪ মিনিট) টমাস হোলসের অসাধারণ একটি হেড ছিনিয়ে নিয়েছে ২০১৯ রানার্সআপদের জয়।

এর আগে ম্যাচের শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট আগে গোল করে আর্সেনালকে লিড এনে দিয়েছিলেন বেঞ্চ থেকে বদলি হিসেবে আসা নিকোলাস পেপে। কিন্তু কর্নার থেকে হোলসের গোলটি স্লাভিয়ার অপরাজিত থাকার ধারাকে আরো বাড়িয়ে দিয়েছে। এখন টানা ২২ ম্যাচে অপরাজিত রইল চেক চ্যাম্পিয়নরা। ইতোমধ্যে তারা টুর্নামেন্ট থেকে বিদায় করে দিয়েছে লিস্টার সিটি ও রেঞ্জার্সের মত জায়ান্ট ক্লাবকে।

রোমা হচ্ছে একমাত্র ইতালীয় ক্লাব যারা চলতি আসরে এখনো পর্যন্ত ইউরোপীয় এই আসরে টিকে আছে। গতকাল আমস্টারডামে তারা পিছিয়ে পড়ার পরও চার বারের ইউরোপীয় চ্যাম্পিয়ন আয়াক্সকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে।

বিরতির ঠিক আগমুহূর্তে গোল করে ডাচ ক্লাবকে লিড এনে দেন ডাভি ক্লাসেন। পরে ডুসান টাডিকসের পেনাল্টি মিসের ঘটনাই বলে দিচ্ছিল ম্যাচটি অন্য দিকে মোড় নিতে যাচ্ছে। এরপর পরই সফরকারি দল সমতায় ফিরে আসে।

ম্যাচের ৫৭ মিনিটে ফ্রি কিক থেকে গোল করে রোমাকে সমতায় ফিরিয়ে আনেন লরেঞ্জো পেলেগ্রিনি। ম্যাচের ৮৭ মিনিটে ভলি থেকে অসাধারণ একটি গোলের মাধ্যমে ইতালীয় জায়ান্টকে জয় উপহার দেন ররজার ইবানেজ।

এদিকে ক্রোয়েশিয়ায় অনুষ্ঠিত ম্যাচে ডায়নামো জাগ্রেভের বিপক্ষে ১-০ গোলে জয়লাভ করেছে উনাই এমেরির ভিয়ারিয়াল। বিরতির ঠিক আগমুহূর্তে (৪৪মিনিট) জেরার্ড মোরেনোর পেনাল্টি থেকে করা গোলটিই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিয়েছে। সেভিয়াকে তিনবার ইউরোপা লিগের শিরোপা এনে দেয়া এমেরি ২০১৯ সালে আর্সেনালকেও পৌঁছে দিয়েছিলেন টুর্নামেন্টের ফাইনালে।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add