for Add
নিজস্ব প্রতিবেদক : ৭ এপ্রিল ২০২১, বুধবার, ২৩:১৩:২৬

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস ব্যাডমিন্টন নারী এককের ফাইনালে উঠেছেন বাংলাদেশ আনসারের উর্মি আক্তার ও বাংলাদেশ সেনাবাহিনীর বৃষ্টি খাতুন।
শহীদ তাজউদ্দিন আহমেদে ইনডোর স্টেডিয়ামে আজ বুধবার প্রথম সেমিফাইনালে বাংলাদেশ আনসারের উর্মি আক্তার ২-০ সেটে (২১-১০, ২১-১৩) বাংলাদেশ সেনাবাহিনীর রেহানা খাতুনকে হারিয়ে ফাইনালে উঠেছেন।
দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ সেনাবাহিনীর বৃষ্টি খাতুন ২-০ সেটে (২১-০১, ২১-০২) একই সংস্থার ফাতেমা বেগমকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেন।
৮ এপ্রিল বৃহস্পতিবার নারী এককের ফাইনাল অনুষ্ঠিত হবে।
For add
For add
For add
For add
for Add