for Add
নিজস্ব প্রতিবেদক : ৭ এপ্রিল ২০২১, বুধবার, ২২:৪৬:৫০

পুরুষ : বাংলাদেশ আনসার ২-০ লেজার স্কেটিং ক্লাব
নারী : বাংলাদেশ আনসার ১-০ লেজার স্কেটিং ক্লাব
বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস রোলার স্কেটিং স্পিডে ১২টি ও রোপ স্কিপিংয়ে ৭টি স্বর্ণপদক জয় করে দারুল চমক দেখিয়েছে বাংলাদেশ আনসার ও ভিডিপি। আজ বুধবার রোলবলে পুরুষ ও নারী উভয় বিভাগেই স্বর্ণ জিতে স্বর্ণপদক সংখ্যা ২১টি করেছে এ সার্ভিসেস দলটি।
এবারই প্রথম রোলার স্কেটিংয়ে দল গঠন করে বাংলাদেশ আনসার। শুরুতেই সাফল্যের শীর্ষে পৌছায় তারা। পুরুষ রোলবলের ফাইনালে আনসার ২-০ গোলে লেজার স্কেটিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। জোড়া গোল করেন রজ্জব আলী সোহাগ।
আনসার দল : তামিম, হৃদয়, সাগর, জুয়েল, ইনতিসার (অধিনায়ক), সোহাগ, সাজিদ, রাসেল, মামুন, মহসিন, মারুফ, বিশাল।
লেজার দল : দীপ্র (অধিনায়ক), মাহাদী, লিয়াকত, মনির, মারুফ, সোহাগ, আরিফ ও মেহেদী।
নারী বিভাগে গোল্ডেন গোলে জয় পেয়েছে আনসার। এখানেও তাদের প্রতিপক্ষ ছিল লেজার স্কেটিং ক্লাব। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র থাকলে আ্ড়াই মিনিট করে অতিরিক্ত সময়ে খেলা হয়। আনসারের নাসিবা প্রথমার্ধেই গোল্ডেন গোল পেয়ে যান। তাতে ১-০ গোলে জয়ী হয়ে স্বর্ণপদকের উল্লাস করে আনসার মহিলা দল।
আনসার নারী দল : নওশীন, ইশরাত, তুবা, ইনুকা, সানজিদা, আইভি, সুমী, বৃষ্টি, সায়েরা, নাসিবা, বর্শা, সাবিকুন্নাহার।
লেজার নারী দল : হিয়া, রাইশা, তানিয়া, সুরাইয়া, আফিফা, শশী, শান্তা ও লাবিবা।
For add
For add
For add
For add
for Add