for Add
নিজস্ব প্রতিবেদক : ৭ এপ্রিল ২০২১, বুধবার, ১৬:১০:১৯

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের বাস্কেটবল পুরুষ ইভেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনী।
সেমিফাইনালে বাংলাদেশ বিমানবাহিনীকে ৭০-৬৬ পয়েন্টে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর আলমগীর সর্বোচ্চ ১৪ পয়েন্ট করেন। ১৩ পয়েন্ট মিজানুরের। বিমানবাহিনীর হয়ে সর্বোচ্চ স্কোরার তারেক ৩০ পয়েন্ট। শামসুল করেন ১৩ পয়েন্ট।
অপর সেমিফাইনালে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থাকে ১১৬-৫৬ পয়েন্টে উড়িয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ নৌবাহিনী। নৌবাহিনীর হয়ে সর্বোচ্চ স্কোরার মিথুন, ২৪ পয়েন্ট। সোয়াদ করেন ১৮ পয়েন্ট। রাজশাহীর হয়ে সর্বোচ্চ ১৮ পয়েন্ট করেন হ্যারি।
ধানমন্ডির বাস্কেটবল জিমনেসিয়ামে আগামীকাল বৃহস্পতিবার স্বর্ণপদকের লড়াইয়ে মুখোমুখি হবে সেনাবাহিনী ও নৌবাহিনী। আজ বিকেলে ব্রোঞ্জের লড়াইয়ে নামবে বিমানবাহিনী ও রাজশাহী।
For add
For add
For add
For add
for Add