for Add
নিজস্ব প্রতিবেদক : ৭ এপ্রিল ২০২১, বুধবার, ১৬:০১:১৭

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের তায়কোয়ানডো নারী -৫৭ কেজি ওজন শ্রেণির ফাইনালে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার জান্নাতুল তামান্নাকে ২৫-২ স্কোরে হারিয়ে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ আনসার ও ভিডিপির মাইনু মারমা। এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর মার্জিয়া আক্তার ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাইকা ইসলাম শেফা।
নারী -৫৩ কেজি ওজন শ্রেণির ফাইনালে বাংলাদেশ সেনাবাহিনীর নিগার সুলতানা ২০-১১ স্কোরে বাংলাদেশ আনসার ও ভিডিপির প্রভা চাকমাকে হারিয়ে স্বর্ণ জয় করেন। ব্রোঞ্জ জিতেছেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার ইসরাত জাহান রিয়া ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার উম্মে কুলসুম তুলি।
নারী -৪৯ কেজি ওজন শ্রেণির ফাইনালে বাংলাদেশ সেনাবাহিনীর জান্নাতুল সুলতানা ২১-১১ স্কোরে বাংলাদেশ আনসার ও ভিডিপির লুবনা আক্তারকে হারিয়ে স্বর্ণ জিতেছেন। এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ইভা খাতুন ও ব্রাক্ষনবাড়িয়া জেলা ক্রীড়া সংস্থার জিং রাম কিম বম।
-৪৬ কেজি ওজন শ্রেণির ফাইনালে বাংলাদেশ সেনাবাহিনীর সুমনা মুন্নী ২০-৮ স্কোরে বাংলাদেশ আনসার ও ভিডিপির বিনোতি চাকমাকে হারিয়ে স্বর্ণ জয় করেন। সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার তুহিন খাতুন এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার মারিয়া জান্নাত ব্রোঞ্জ জয় করেন।
For add
For add
For add
For add
for Add