for Add
নিজস্ব প্রতিবেদক : ৭ এপ্রিল ২০২১, বুধবার, ১৫:৪৮:৪১

নেপাল এসএ গেমসের স্বণজয়ী দুই কারাতেকা কন্যা হুমায়রা আক্তার অন্তরা ও মারজান আক্তার প্রিয়া বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসেও স্বর্ণপদক জয় করেছেন।
আজ বুধবার বান্দরবান জেলা জিমনেসিয়ামে নারী -৫৫ কেজি কুমিতে বাংলাদেশ সেনাবাহিনীর মারজান আক্তার প্রিয়া স্বর্ণ, বাংলাদেশ আনসারের জান্নাতুল ফেরদৌস সুমী রৌপ্য এবং গাজীপুর জেলার নাইমা সিকদার ও সুনামগঞ্জ জেলার কামরুন নাহার হ্যাপী ব্রোঞ্জপদক লাভ করেন।
নারী -৬১ কেজি কুমিতে বাংলাদেশ আনসারের হুমায়রা আক্তার অন্তরা স্বর্ণ, বান্দরবান জেলার মেসাই ওয়াং রৌপ্য এবং বাংলাদেশ পুলিশের তাসলিমা খাতুন ও বাংলাদেশ সেনাবাহিনীর হাসিনা খাতুন ব্রোঞ্জপদক পেয়েছেন।
পুরুষ -৬০ কেজি কুমিতে বাংলাদেশ সেনাবাহিনীর আল আমিন ইসলাম স্বর্ণ, স্পারসোর ইউসুফ আলী ও নারায়ণগঞ্জ জেলার রাব্বি আলী ব্রোঞ্জপদক জয় করেন। এই ইভেন্টে আর কোন প্রতিযোগী ছিল না।
পুরুষ -৬৭ কেজি কুমিতে বাংলাদেশ আনসারের জর্জিস আনোয়ার নাইম স্বর্ণ, বাংলাদেশ সেনাবাহিনীর ফেরদাউস রৌপ্য এবং ঢাকা জেলার বাচিং মং মার্মা ও বিকেএসপির নাফিউল ইসলাম ব্রোঞ্জ জিতেছেন।
For add
For add
For add
For add
for Add