for Add
নিজস্ব প্রতিবেদক : ৬ এপ্রিল ২০২১, মঙ্গলবার, ২২:২৩:৫৫

রাজশাহীতে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস টেনিস ইভেন্টে পুরুষ এককে দুই ভাইয়ের লড়াইয়ে মাদারীপুরের রুবেল জয়ী হয়ে সেমিফাইনালে উঠেছেন। সেই সাথে সেমিফাইনালে উঠেছেন রাজশাহীর ইমন, ঢাকার কাওসার ও বিপ্লব।
আজ মঙ্গলবার অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে পুরুষ এককে কোয়ার্টার ফাইনালে মাদারীপুর জেলার দুই ভাই রুবেল ও রানা লড়াই করেন। সেই লড়াইয়ে বড় ভাই রুবেল ৬-২, ৬-৩ সেটে ছোট ভাই রানাকে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন।
বুধবার সেমিফাইনালে রুবেল লড়াই করবে জাতীয় টেনিস কমপ্লেক্সের খেলোয়াড় কাওসারের বিরুদ্ধে। এর আগে কাওসার ৬-৩. ৬-৪ সেটে তার কমপ্লেক্সের খেলোয়াড় আলভীকে কোয়ার্টার ফাইনালে হারিয়েছে।
একই দিনে পুরুষ এককে অন্য কোয়ার্টার ফাইনালে রাজশাহীর অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সের খেলোয়াড় ইমন ৬-২, ৬-২ সেটে ঢাকার গুলশান ক্লাব লিমিটেডের আনোয়ারকে হারিয়ে শেষ চারে উঠেছেন। সেমিফাইনালে তার প্রতিপক্ষ ঢাকার গুলশান ইয়ুথ ক্লাবের বিপ্লব। বিপ্লব কোয়ার্টার ফাইনালে ৬-৪, ৬-০ সেটে তার ক্লাবের খেলোয়াড় ফারুককে পরাজিত করেন।
For add
For add
For add
For add
for Add