for Add
নিজস্ব প্রতিবেদক : ৬ এপ্রিল ২০২১, মঙ্গলবার, ২২:১৩:২৯

আগামীকাল বুধবার বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস পুরুষ হকির প্রথম সেমিফাইনালে বেলা ২টায় বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশ এবং বিকেল ৪টায় দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ বিমানবাহিনী মোকাবিলা করবে।
আজ মঙ্গলবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়েমে নারী হকির গ্রুপ বি থেকে নড়াইল ৬-০ গোলে রাজশাহীকে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। এই গ্রুপরে রানার্সআপ দিনাজপুর জেলার পয়েন্ট তিন। কিন্তু গ্রুপ এ চ্যাম্পিয়ন রানার্সআপ নিয়ে গলদঘর্ম হতে হয় বাহফেকে। ঝিনাইদাহ ঠাকুরগাও কিশোরগঞ্জ তিন দলেরই সমান দুই পয়েন্ট হওয়ায় অনুসরণ করতে হয় বাইলজ। বাইলজে ১২ এর ঙ ধারায় হেড টু হেডে ঝিনাইদহকে গ্রুপ চ্যাম্পিয়ন করা হয়। রানার্সআপের ক্ষেত্রে বাইলজের ১২ এর ছ ধারায় ফিল্ড গোলকে এগিয়ে রাখা হয়। কিশোরগঞ্জের একটি ফিল্ড গোল থাকায় তাদেরকে রানার্সআপ ঘোষণা করা হয়। ঠাকুরগাওয়েরও একটি গোল ছিল সেটি পেনাল্টি কর্নার থেকে হওয়ায় বিদায় নিতে হয়।
For add
For add
For add
For add
for Add