for Add
নিজস্ব প্রতিবেদক : ৬ এপ্রিল ২০২১, মঙ্গলবার, ২২:০৫:০০

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস বাস্কেটবলে গ্রুপপর্বের প্রথম ম্যাচে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল চারটি দল। শক্তির তারতম্যে এই দলগুলো যে আর সবার চেয়ে এগিয়ে তা স্পষ্টই বোঝা যাচ্ছিল। ১২ দলের মধ্যে প্রত্যাশামাফিক সেই চারটি দলই টিকিট পেয়েছে সেমিফাইনালের। বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের বাস্কেটবল পুরুষ ইভেন্টে শেষ চারে জায়গা করে নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনী ও রাজশাহী জেলা।
আজ মঙ্গলবার ধানমন্ডির বাস্কেটবল জিমনেশিয়ামে দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ বর্ডার গার্ডকে (বিজিবি) ৮৫-৫৯ পয়েন্টে হারিয়ে ডি গ্রুপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ বিমানবাহিনী। বিমানের পক্ষে সর্বোচ্চ স্কোরার তারেক, ২২ পয়েন্ট। সজিব করেন ১৭ পয়েন্ট। বিজিবির হয়ে মোরশেদ করেন সর্বোচ্চ ২৪ পয়েন্ট।
দ্বিতীয় ম্যাচে ঢাকা জেলাকে ৭৭-৪০ পয়েন্টে হারিয়ে সি গ্রুপ চ্যাম্পিয়ন হয় রাজশাহী জেলা। রাজশাহীর পক্ষে সর্বোচ্চ স্কোরার রহিম, ১৫ পয়েন্ট। ঢাকার পক্ষে ফিয়াদ ও আশিক সমান ৮ পয়েন্ট করেন।
তৃতীয় ম্যাচে বাংলাদেশ নৌবাহিনী ১৩০-৬০ পয়েন্টে উড়িয়ে দেয় বাংলাদেশ পুলিশকে। টানা দুই জয়ে এ গ্রুপ চ্যাম্পিয়ন নৌবাহিনী। নৌবাহিনীর হয়ে সর্বোচ্চ স্কোরার মিঠুন, ৩১ পয়েন্ট। শোয়েব করেন ২৭ পয়েন্ট। পুলিশের সর্বোচ্চ ১৯ পয়েন্ট করেন সাকিব।
চতুর্থ ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনী ৬১-৪৮ পয়েন্টে হারায় চট্টগ্রাম জেলাকে। বি গ্রুপ চ্যাম্পিয়ন সেনাবাহিনী। সেনাবাহিনীর পক্ষে সর্বোচ্চ স্কোরার তনু, ২০ পয়েন্ট। বরকত করেন ১৮ পয়েন্ট।
বুধবার সেমিফাইনালে দুটি ম্যাচ। সকাল সাড়ে আটটায় প্রথম সেমিফাইনালে মোকাবিলা করবে বাংলাদেশ নৌবাহিনী ও রাজশাহী জেলা। সকাল দশটায় দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ সেনাবাহিনী মুখোমুখি হবে বাংলাদেশ বিমানবাহিনীর।
দুই সেমিফাইনালে পরাজিত দুই দল ব্রোঞ্জপদকের জন্য লড়বে বিকেল সাড়ে পাঁচটায়। ৮ এপ্রিল বৃহস্পতিবার হবে ফাইনাল।
For add
For add
For add
For add
for Add