for Add
নিজস্ব প্রতিবেদক : ৬ এপ্রিল ২০২১, মঙ্গলবার, ২১:২৭:৫৬

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের স্পিড স্কেটিং ও রোপ স্কিপিং শেষে আজ মঙ্গলবার থেকে রোলবল শুরু হয়েছে। অংশ নিয়েছে বিভিন্ন জেলা ও সংস্থার ২৩টি দলের প্রায় ৩০০ জন স্কেটার। নারী বিভাগে অংশ নিয়েছে ৬টি দলের ৬০ জন প্রতিযোগী।
উদ্বোধনীদিনে বড় জয় পেয়েছে বাংলাদেশ আনসার। তারা ৯-০ গোলে হারায় ঠাকুরগাঁও জেলাকে। একটিও গোল হজম না করার পেছনে বড় ভুমিকা রাখেন আনসারের গোলরক্ষক ইশতিয়াক আহমেদের। ইউনির্ভাসিটি অব ইনফরমেশন, টেকনোলজী অ্যান্ড সায়েন্স থেকে বিবিএ পাশ করা ইশতিয়াক জানান, ক্রিকেট, ফুটবল কোন খেলা আমাকে আকর্ষণ করেনি। বাংলাদেশে রোলবলের শুরু থেকেই আমি খেলছি। এটি ইউনিক, ইন্টারেস্টিং ও এনজয়িং বিধায় খেলছি।’
২০১৭ ও ২০১৯ রোলবল বিশ্বকাপে খেলা ইশতিয়াক জানান, ‘এবারই প্রথম বাংলাদেশ গেমস খেলছি। চেষ্টা থাকবে আনসারের গোলবার নিশ্ছিদ্র রাখার। আনসারে খেলোয়াড়দের পর্যাপ্ত সুযোগ সুবিধা দেয় বিধায় খেলোয়াড়রাও মন থেকে ডিসিপ্লিনগুলোকে উপভোগ করেন।’
অন্যান্য খেলায় লেজার স্কেটিং ক্লাব ২-০ গোলে গুলশান স্কেটিং ক্লাবকে, মতিঝিল স্কেটিং ক্লাব ১-০ গোলে যাত্রাবাড়ী স্কেটিং ক্লাবকে, মাসুম স্কেটিং ক্লাব ১-০ গোলে কিশোরগঞ্জ স্কেটিং ক্লাবকে, শহীদ বুদ্ধিজীবি স্কেটিং ক্লাব ১-০ গোলে পঞ্চগড় ডিএসএকে, লালমনিরহাট রোলার স্কেটিং ক্লাব ২-১ গোলে চাঁদপুর স্কেটিং ক্লাবকে ও বাংলাদেশ আনসার ৯-০ গোলে ঠাকুরগাঁও ডিএসএকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উঠে।
নারী বিভাগের ৬টি দল হচ্ছে বাংলাদেশ আনসার, ঠাকুরগাঁও ডিএসএ, লেজার স্কেটিং ক্লাব, লালমনিরহাট ডিএসএ, শেখ কামাল স্কেটিং ক্লাব, দিনাজপুর ডিএসএ।
For add
For add
For add
For add
for Add