for Add
নিজস্ব প্রতিবেদক : ৬ এপ্রিল ২০২১, মঙ্গলবার, ২১:১২:৫৬

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস ভলিবলে আজ মঙ্গলবার নড়াইলে পুরুষ বিভাগে বাংলাদেশ বিমানবাহিনী ২৫-৯, ২৫-১০, ২৫-৪ পয়েন্টে ৩-০ সেটে দিনাজপুর জেলাকে, বাংলাদেশ সেনাবাহিনী ২৫-৮, ২৫-৯, ২৫-৮ পয়েন্টে ৩-০ সেটে কুমিল্লা জেলাকে, তিতাস ক্লাব ২৫-১২, ২৫-১৮, ২৫-২০, পয়েন্টে ৩-০ সেটে চট্টগ্রাম জেলাকে, পঞ্চগড় জেলা ২৫-১৫, ২৫-১১, ২৫-১৮, পয়েন্টে ৩-০ সেটে নড়াইল জেলাকে, বাংলাদেশ সেনাবাহিনী ২২-২৫, ২৫-১৬, ২৪-২৬, ২৬-২৪, ১৬-১৪ পয়েন্টে ৩-২ সেটে বাংলাদেশ বিমানবাহিনীকে এবং দিনাজপুর জেলা ২৫-১৬, ৩২-৩০, ২৫-২৩, পয়েন্টে ৩-০ সেটে কুমিল্লা জেলাকে পরাজিত করে।
এদিকে নারী বিভাগে বাংলাদেশ পুলিশ ২৫-১১, ২৫-১১, ২৫-৮, পয়েন্টে ৩-০ সেটে নড়াইল জেলাকে ও বাংলাদেশ আনসার ২৫-১২, ২৫-৮, ২৫-৮ পয়েন্টে ৩-০ সেটে খুলনা জেলাকে পরাজিত করে।
মহিলা বিভাগে বাংলাদেশ আনসার, বাংলাদেশ পুলিশ, খুলনা জেলা এবং স্বাগতিক নড়াইল জেলা সেমিফাইনাল নিশ্চিত করেছে।
আগামীকাল সেমিফাইনাল
পুরুষ বিভাগ
বাংলাদেশ সেনাবাহিনী বনাম পঞ্চগড় জেলা
বাংলাদেশ বিমানবাহিনী বনাম তিতাস ক্লাব
For add
For add
For add
For add
for Add