for Add
নিজস্ব প্রতিবেদক : ৬ এপ্রিল ২০২১, মঙ্গলবার, ২১:০১:৫৯

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস মিক্সড ক্লাসিক্যাল দলগত দাবার তৃতীয় রাউন্ড শেষে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশ পুলিশ এককভাবে শীর্ষে উঠে এসেছে।
পাঁচ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ আনসার ও ভিডিপি।
চার পয়েন্ট সংগ্রহ করে বাংলাদেশ বিমান ও তিতাস ক্লাব তৃতীয় স্থানে অবস্থান করছে।
আজ মঙ্গলবার বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে তৃতীয় রাউন্ডে বাংলাদেশ পুলিশ ৩-১ গেম পয়েন্টে তিতাস ক্লাবকে পরাজিত করে।
বাংলাদেশ আনসার ২-২ গেম পয়েন্ট বাংলাদেশ নৌবাহিনীর সাথে ড্র করে।
বাংলাদেশ বিমান ২.৫-১.৫ গেম পয়েন্টে ঢাকা বিভাগকে পরাজিত করে।
রাজশাহী বিভাগ ৩-১ গেম পয়েন্টে সিলেট বিভাগকে হারিয়েছে।
চট্টগ্রাম বিভাগের কাছে ৩-১ গেম পয়েন্টে হেরেছে খুলনা বিভাগ।
বুধবার বিকেল ৩টা হতে চতুর্থ রাউন্ডের খেলা শুরু হবে।
For add
For add
For add
For add
for Add