for Add

তায়কোয়ানডোয় রুমার স্বর্ণ

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের তায়কোয়ানডো ডিসিপ্লিনে প্রথম স্বর্ণ জিতেছেন বাংলাদেশ আনসার ও ভিডিপির রুমা খাতুন। আজ মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেসিয়ামে শুরু হওয়া এ আসরে সিনিয়র নারী পুমসে (১৭-২৪ বছর) ইভেন্টে ৭.৭০ স্কোর করে স্বর্ণ জিতেছেন ফরিদপুর থেকে ওঠে আসা এ অ্যাথলেট। ৭.৬০ স্কোর করো রৌপ্য জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর আনিকা আক্তার। ৭.৩০ স্কোর করে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার ইসরাত জাহান রিয়া ও ৬.৯০ স্কোর করে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার জান্নাতুল তামান্না তাবাসসুম ব্রোঞ্জ জিতেছেন।

প্রথমবারের মতো বাংলাদেশ গেমসে অংশ নিয়েই স্বর্ণ জিতেছেন রুমা। স্বর্ণপদক জিতে উচ্ছসিত রুমা বলেন, ‘এটা আমার প্রথম বাংলাদেশ গেমস। আর প্রথমবারই স্বর্ণ জিতেছি। বলে বোঝাতে পারব না কত ভাল লাগছে।’

এদিকে নারী দ্বৈতে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সুমাইয়া ইসলাম এ্যানি ও আনিকা আক্তার। সিনিয়র নারী পুমস দ্বৈত (১৭-২৪ বছর) ইভেন্টে স্বর্ণ জেতা এ্যানি ও আনিকা স্কোর করেন ৭.৩০। রৌপ্য জেতা বাংলাদেশ আনসার ও ভিডিপির রুমা খাতুন এবং লোবনা আক্তারের স্কোর ৭.১০। ৬.৯০ স্কোর করে গাজীপুর জেলা ক্রীড়া সংস্থার তাসনিম জেরিন খান ও ফারিয়া নওশিন এবং ৬.৮০ স্কোর করা কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার ইসরাত জাহান রিয়া ও রাহিমা ইসলাম রিপা যৌথভাবে ব্রোঞ্জ জিতেছেন।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add