for Add
নিজস্ব প্রতিবেদক : ৬ এপ্রিল ২০২১, মঙ্গলবার, ১৮:৫১:৩৩

বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের গলফ প্রতিযোগিতা আজ মঙ্গলবার শুরু হয়েছে । প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফট্যানেন্ট জেনারেল এস এম শফিউদ্দীন আহমেদ।
বাংলাদেশ গলফ ফেডারেশনের অধিভুক্ত ১২টি ক্লাব দল ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনী, বাংলাদেশ আনসার ও ভিডিপি দলসহ ১৭ দলের প্রায় ১৬০ জন গলফার ছয় ইভেন্টে ১৮ পদকের (ছয়টি করে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ) জন্য লড়বেন। প্রতিযোগিতার ভেন্যু ঢাকা ক্যান্টনমেন্টের কুর্মিটোলা গলফ ক্লাব।
আগামী ৯ এপ্রিল শুক্রবার সমপনী দিনে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ সেনাবহিনী প্রধান এবং বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সভাপতি জেনারেল আজিজ আহমেদ।
For add
For add
For add
For add
for Add