for Add

সাঁতারে নৌবাহিনীর শ্রেষ্ঠত্ব অর্জন

বাংলাদেশ নৌবাহিনীর আধিপত্যের মধ্য দিয়ে শেষ হলো বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস সাঁতার প্রতিযোগিতা। মিরপুর সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে ডাইভিং, ওয়াটারপোলো ও সাঁতার মিলিয়ে ৪২টি ইভেন্টের নিষ্পত্তি হয়। শীর্ষস্থানে থাকা বাংলাদেশ নৌবাহিনী ৩৩টি স্বর্ণ জিতেছে। দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর অর্জন ৯টি স্বর্ণ। বিকেএসপি ১টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জ নিয়ে দলগতভাবে তৃতীয় হয়েছে।

আজ মঙ্গলবার সাঁতারের শেষ দিনে ১০ ইভেন্টের নিষ্পত্তি হয়। এ দিন ২০০ মিটার ব্যক্তিগত মিডলে ইভেন্টে একমাত্র রেকর্ড গড়েন বাংলাদেশ নৌবাহিনীর কাজল মিয়া। ফলে এ নিয়ে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস সাঁতারে মোট ১১টি রেকর্ড হয়েছে।

পুরুষ ২০০ মিটার ব্যক্তিগত মিডলে ইভেন্টে রেকর্ড গড়ে স্বর্ণ জয়ের পথে কাজল মিয়ার টাইমিং ছিল ২ মিনিট ১৩.৪৯ সেকেন্ড। আগের রেকর্ড ছিল নৌবাহিনীর আরেক সাঁতারু আরিফুল ইসলামের, ২০১৯ সালে ২ মিনিট ১৪.৭৪ সেকেন্ডে গড়া। রৌপ্য জয়ের পথে পুরনো রেকর্ড ভেঙ্গেছেন সেনাবাহিনীর জুয়েল আহমেদও। তার টাইমিং ছিল ২ মিনিট ১৩.৮৬ সেকেন্ড। ব্রোঞ্জ জিতেছেন নৌবাহিনীর পলাশ চৌধুরী।

৪০০ মিটার ব্যক্তিগত মিডলে ইভেন্টে বাংলাদেশ সেনাবাহিনীর জুয়েল আহমেদ ৪ মিনিট ৪৮.৫৩ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছেন। রৌপ্য জয়ী নৌবাহিনীর কাজল মিয়া ৪ মিনিট ৫৫.৯৪ সেকেন্ড সময় নেন। ব্রোঞ্জ জয়ী নৌবাহিনীর আরেক সাঁতারু পলাশ চৌধুরীর টাইমিং ছিল ৫ মিনিট ০.৮৩ সেকেন্ড।

নারী ৪০০ মিটার ব্যক্তিগত মিডলে ইভেন্টে স্বর্ণ জিতেছেন নৌবাহিনীর সোনিয়া আক্তার টুম্পা। এ জন্য তার সময় লেগেছে ৫ মিনিট ৪৯.১৬ সেকেন্ড। রৌপ্য জয়ী সেনাবাহিনীর নাঈমা আক্তারের সময় লেগেছে ৫ মিনিট ৫৭.১৩ সেকেন্ড। ব্রোঞ্জ জয়ের পথে নৌবাহিনীর মরিয়ম আক্তারের টাইমিং ছিল ৬ মিনিট ১০.০৫ সেকেন্ড।

পুরুষ ৪x১০০ মিটার মিডলে রিলে ইভেন্টে স্বর্ণ জয়ের পথে নূরে আলম, শফিকুল ইসলাম, মাহমুদুন্নবী নাহিদ ও মাহফিজুর রহমান সাগরকে নিয়ে গড়া নৌবাহিনী দল সময় নিয়েছে ৪ মিনিট ০.৭৪ সেকেন্ড। জুয়েল আহমেদ, সুকুমার রাজবংশী, জামরুল ইসলাম ও সিফাত উল্লাহকে নিয়ে গড়া সেনাবাহিনী দল ৪ মিনিট ৯.০৯ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য জিতেছে। ব্রোঞ্জ জয়ী কিশোরগঞ্জের ভাটি বাংলা সুইমিং ক্লাবের টাইমিং ৪ মিনিট ৩৭.৭১ সেকেন্ড।

নারী ৪x১০০ মিটার মিডলে রিলে ইভেন্টে স্বর্ণ জয়ের পথে যুথি আক্তার, মাহফুজা খাতুন শীলা, সোনিয়া খাতুন ও সোনিয়া আক্তারকে নিয়ে গড়া নৌবাহিনী দল সময় নিয়েছে ৫ মিনিট ০.৯০ সেকেন্ড। রৌপ্য জয়ী সেনাবাহিনীর প্রিয়াংকা, নাঈমা আক্তার, ফাতেমা আক্তার ও শারমিন সুলতানা সময় নিয়েছেন ৫ মিনিট ১৬.৩৮ সেকেন্ড। ৫ মিনিট ২১.৯৫ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছে মুক্তি খাতুন, মুক্তা খাতুন, সুমি খাতুন ও সুমাইয়া খাতুনকে নিয়ে গড়া বাংলাদেশ আনসার।

২ মিনিট ৪০.৫৪ সেকেন্ড সময় নিয়ে নারী ২০০ মিটার ব্যক্তিগত মিডলে ইভেন্টে স্বর্ণ জিতেছেন নৌবাহিনীর সোনিয়া খাতুন। নৌবাহিনীর মরিয়ম আক্তার ২ মিনিট ৪২.৩২ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য জিতেছেন। ব্রোঞ্জ জয়ী সেনাবাহিনীর নাঈমা আক্তারের টাইমিং ২ মিনিট ৪৭.৭৬ সেকেন্ড।

নারী ৫০ মিটার ব্রেষ্টস্ট্রোকে নৌবাহিনীর মাহফুজা খাতুন শীলা ৩৫.৮৪ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছেন। রৌপ্য জয়ের পথে তার নৌবাহিনী সতীর্থ মরিয়ম আক্তার ৩৫.৯৭ সেকেন্ড সময় নিয়েছেন। মুন্সিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ইরফানা খাতুন ব্রোঞ্জ জয়ের পথে সময় নেন ৪২.১১ সেকেন্ড।

পুরুষ ৫০ মিটার ব্রেষ্টস্ট্রোকে স্বর্ণ জয়ের পথে নৌবাহিনীর আরিফুল ইসলাম সময় নিয়েছেন ৩০.০৭ সেকেন্ড। সেনাবাহিনীর সুকুমার রাজবংশী রৌপ্য জয়ের পথে সময় নেন ৩০.৩৫ সেকেন্ড। ব্রোঞ্জ জয়ী সেনাবাহিনীর কামাল হোসেন ইভেন্ট শেষ করেছেন ৩১.০৮ সেকেন্ড।

নারী ১০০ মিটার ফ্রিস্টাইলে ১ মিনিট ৪.৭৯ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছেন নৌবাহিনীর সোনিয়া খাতুন। তার নৌবাহিনী সতীর্থ জুনাইনা আহমেদ ১ মিনিট ৫.৬০ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য জিতেছেন। সেনাবাহিনীর শারমিন সুলতানা এ ইভেন্টে ব্রোঞ্জ জয়ের পথে ১ মিনিট ৮.৮৮ সেকেন্ড।

ওয়াটারপোলো প্রতিযোগিতায় স্বর্ণ জিতেছে সেনাবাহিনী, রৌপ্য জিতেছে নৌবাহিনী। ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ পুলিশ।

নৌবাহিনী কোচ মাহবুবুর রহমানের প্রতিক্রিয়া বলেন, গেল দূরপাল্লা সাঁতারে প্রস্তুতির ঘাটতির কারণে আমাদের রেজাল্ট ভাল হয়নি। ফলে আমাদের নৌবাহিনী কর্মকর্তাদের মন প্রচন্ড খারাপ ছিল। এ কারণে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের আগে আমরা প্রস্তুতিতে জোর দিয়েছিলাম। আমাদের ভাল করার প্রচেষ্টা এমনই ছিল যে, প্রচন্ড শীত উপেক্ষা করে নৌবাহিনীর সাঁতারুরা নিজেদের প্রস্তুত করেছেন। শীতের কারণে আমরা নিজেদের প্রস্তুতির পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়ন করতে পারিনি। তা করতে পারলে এখানে টাইমিং আরো ভাল হতো।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add