for Add
নিজস্ব প্রতিবেদক : ৬ এপ্রিল ২০২১, মঙ্গলবার, ০:৫২:২৪

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের মিক্সড ক্লাসিক্যাল দলগত দাবার দ্বিতীয় রাউন্ড শেষে পূর্ণ ৪ পয়েন্ট সংগ্রহ করে বাংলাদেশ আনসার, বাংলাদেশ পুলিশ ও তিতাস ক্লাব শীর্ষে রয়েছে। বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান ও ঢাকা বিভাগ দুই পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে।
সোমবার বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ আনসার ২.৫-১.৫ গেম পয়েন্ট বাংলাদেশ বিমানকে, বাংলাদেশ পুলিশ ২.৫-১.৫ গেম পয়েন্টে বাংলাদেশ নৌবাহিনীকে ও তিতাস ক্লাব ৩.৫-০.৫ গেম পয়েন্টে চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে।
এদিকে ঢাকা বিভাগ ২.৫-১.৫ গেম পয়েন্টে হারিয়েছে সিলেট বিভাগকে। খুলনা বিভাগ ২-২ গেম পয়েন্টে ড্র করেছে রাজশাহীর বিভাগের সাথে।
মঙ্গলবার বিকেল ৩টায় তৃতীয় রাউন্ডের খেলা শুরু হবে।
For add
For add
For add
For add
for Add