for Add
নিজস্ব প্রতিবেদক : ৬ এপ্রিল ২০২১, মঙ্গলবার, ০:৫৫:৪২

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের গলফ শুরু হবে আজ মঙ্গলবার। বাংলাদেশ গলফ ফেডারেশনের অধিভুক্ত ১২টি ক্লাব দল ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনী, বাংলাদেশ আনসার ও ভিডিপিসহ ১৭ দলের প্রায় ১৬০ জন গলফার ছয় ইভেন্টে ১৮ পদকের জন্য লড়বেন।
প্রতিযোগিতার ভেন্যু ঢাকা ক্যান্টনমেন্টের কুর্মিটোলা গলফ ক্লাব। বিকেলে প্রতিযোগিতার উদ্ধোধন করবেন বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টারমাস্টার জেনারেল লেফট্যানেন্ট জেনারেল এস এম শফিউদ্দীন আহমেদ।
আগামী ৯ এপ্রিল শুক্রবার সমপনীদিনে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ সেনাবহিনী প্রধান এবং বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সভাপতি জেনারেল আজিজ আহমেদ।
For add
For add
For add
For add
for Add