for Add
নিজস্ব প্রতিবেদক : ৬ এপ্রিল ২০২১, মঙ্গলবার, ০:৩৫:৫৬

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের ভলিবল প্রতিযোগিতা সোমবার থেকে নড়াইল বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ৫-৯ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠেয় এ আসরে পুরুষ ও নারী দল অংশ নিচ্ছে।
পুরুষ বিভাগে বাংলাদেশ সেনাবাহিনী ২৫-১৩, ২৫-১০, ২৫-১১ পয়েন্টে ৩-০ সেটে দিনাজপুর জেলাকে পরাজিত করে। তিতাস ক্লাব ২৫-১৫, ২৫-২৩, ২৫-১৭ পয়েন্টে ৩-০ সেটে পঞ্চগড় জেলাকে হারিয়েছে। বাংলাদেশ বিমানবাহিনীর কাছে ২৫-৬, ২৫-১৫, ২৫-১৫, পয়েন্টে ৩-০ সেটে হেরেছে কুমিল্লা জেলা। স্বাগতিক নড়াইল জেলা ২৫-২০, ২৫-১৪, ২৫-২১, পয়েন্টে ৩-০ সেটে চট্টগ্রাম জেলাকে পরাজিত করে।
মহিলা বিভাগে খুলনা জেলা ২৫-২০, ২৫-১৪, ২৫-২১, পয়েন্টে ৩-০ সেটে পাবনা জেলাকে পরাজিত করে।
For add
For add
For add
For add
for Add