for Add

বাস্কেটবলে বিমানবাহিনী, রাজশাহী, চট্টগ্রাম ও গাজীপুর জিতেছে

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের পুরুষ বাস্কেটবলে সোমবার জয় পেয়েছে বাংলাদেশ বিমানবাহিনী, রাজশাহী, চট্টগ্রাম ও গাজীপুর জেলা।

সি গ্রুপে খুলনা জেলাকে ৭৯-৫২ পয়েন্টে হারায় রাজশাহী জেলা। জয়ী দলের হয়ে সর্বোচ্চ স্কোর করেন ইরফান, ১৫। খুলনার হয়ে শিমুল করেন সর্বোচ্চ পয়েন্ট, ১৪। সি গ্রুপে ঢাকা জেলাকে হারিয়েছিল খুলনা। সেমিতে যাওয়ার সমীকরণ তাই গড়িয়েছে শেষ ম্যাচে। যেখানে মঙ্গলবার মুখোমুখি হবে ঢাকা ও রাজশাহী।

ডি গ্রুপের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয় বিকেএসপি ও বিমান বাহিনীর। প্রথম ও তৃতীয় কোয়ার্টারে বেশ দাপট দেখালেও শেষ রক্ষা হয়নি বিকেএসপির। শেষ পর্যন্ত বিমানবাহিনী জেতে ৬৪-৪৬ পয়েন্টে। বিমান বাহিনীর হয়ে তুখোড় খেলেন সজিব। তার স্কোর ২৪। বিকেএসপির হয়ে আকাশ করেন সর্বোচ্চ ১৯ পয়েন্ট।

যশোরকে পাত্তাই দেয়নি চট্টগ্রাম জেলা। বি গ্রুপের ম্যাচে চট্টগ্রাম জিতেছে ৮১-৪১ পয়েন্টে। চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ স্কোরার ক্রিস্টফার, ২৫ পয়েন্ট। কামরুল ১৪ পয়েন্ট। যশোরের হয়ে রাসেল করেন সর্বোচ্চ ১৮ পয়েন্ট। টানা দুই হারে বি গ্রুপ থেকে বিদায় নিল যশোর। মঙ্গলবার সেনাবাহিনী ও চট্টগ্রামের মধ্যকার জয়ী দল পাবে সেমিফাইনালের টিকিট।

এ গ্রুপে মুখোমুখি হয়েছিল গাজীপুর জেলা ও বাংলাদেশ পুলিশ। ৫৫-৪৮ পয়েন্টে পুলিশকে হারিয়েছে প্রথম ম্যাচে নৌবাহিনীর কাছে হেরে যাওয়া গাজীপুর জেলা। গাজীপুরের হয়ে সর্বোচ্চ স্কোর করেন অদিত্র, ১০। পুলিশের হয়ে সর্বোচ্চ স্কোর করেন নিতাই, ২০ পয়েন্ট।

রোববার উদ্বোধনী দিনে বিদ্যুৎ বিভ্রাটের কারণে ম্যাচ সম্পন্ন হয়নি বিজিবি ও বিমানবাহিনীর। এই ম্যাচটি মঙ্গলবার পুনরায় অনুষ্ঠিত হবে। একদিন দুটি ম্যাচ খেলতে হবে বিজিবিকে। সকালে বিমানবাহিনীর পর দিনের শেষ ম্যাচে বিজিবি মুখোমুখি হবে বিকেএসপির।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add