for Add
নিজস্ব প্রতিবেদক : ৬ এপ্রিল ২০২১, মঙ্গলবার, ০:১৬:০৬

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের টেনিস নারী এককে স্বর্ণ পদক পেয়েছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) জেরিন সুলতানা জলি। রৌপ্য পদক লাভ করেন ঝালকাঠির সুস্মিতা সেন। ব্রোঞ্জ পদক জিতেছেন বাগেরহাট জেলার আফ্রানা ইসলাম প্রীতি।
রাজশাহীতে সোমবার বিকালে বিজয়ীদের পদক তুলে দেন পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি টিএম মোজাহিদুল ইসলাম।
অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে নারী একক ফাইনালে বিকেএসপির জেরিন সুলতানা জলি ৭-৬ (৭-৩), ৬-২ সেটে ঝালকাঠির সুস্মিতা সেনকে হারিয়ে চ্যাম্পিয়ন হন। অন্যদিকে বাগেরহাটের আফ্রানা ইসলাম প্রীতি ৬-০, ৬-২ সেটে নওগাঁর রাইকাকে হারিয়ে তৃতীয় স্থান অধিকার করেন।
সোমবার ছেলে ও মেয়েদের একক, দ্বৈত, মিশ্রসহ মোট ২৬টি খেলা অনুষ্ঠিত হয়েছে।
এদিকে শনিবার (০৩ এপ্রিল) মেয়েদের দ্বৈত বিভাগে প্রথম (স্বর্ণ) হয়েছেন বিকেএসপির ঈশিতা আফরোজ ও জেরিন সুলতানা জলি জুটি, দ্বিতীয় ( রৌপ্য) হয়েছেন বিকেএসপির রিনভী ও সুবর্ণা জুটি ও তৃতীয় (ব্রোঞ্জ) হয়েছেন বিকেএসপির মাসুদা ও সাদিয়া।
For add
For add
For add
For add
for Add