for Add
নিজস্ব প্রতিবেদক : ৬ এপ্রিল ২০২১, মঙ্গলবার, ০:৫৫:০১

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের নারী হ্যান্ডবল আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। ১০টি দল তিন বিভাগে ভাগ হয়ে পদকের লড়াইয়ে অবতীর্ণ হবে।
‘ক’ –বিভাগ রয়েছে বাংলাদেশ আনসার, ঢাকা জেলা ও গোপালগঞ্জ জেলা দল। ‘খ’-বিভাগ থাকছে নওগাঁ জেলা, পঞ্চগড় জেলা ও ফরিদপুর জেলা দল। ‘গ’-বিভাগের দল চারটি হচ্ছে বাংলাদেশ পুলিশ, মাদারীপুর জেলা, জামালপুর জেলা ও মাগুরা জেলা দল।
‘ক ও ‘খ’ বিভাগ খেকে একটি করে এবং ‘গ’ বিভাগ থেকে দুটি দল সেমিফাইনাল খেলবে। শহীদ ক্যান্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে মঙ্গলবার সকাল সাতটায় উদ্বোধনী ম্যাচে বাংলাদশে আনসাররে মুখোমুখি হবে গোপালগঞ্জ জেলা দল।
For add
For add
For add
For add
for Add