for Add
নিজস্ব প্রতিবেদক : ৫ এপ্রিল ২০২১, সোমবার, ১৯:৫৭:০৭

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের বক্সিং ডিসিপ্লিনের খেলা আজ সোমবার থেকে শুরু হয়েছে। মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে ৯টি ইভেন্টে অংশ নিচ্ছেন ৩৪টি ক্লাব ও সংস্থার ৯০ জন পুরুষ ও নারী বক্সার। এরমধ্যে পুরুষদের ছয়টি ইভেন্টে ৬৮ জন এবং নারীদের তিনটি ইভেন্টে রিংয়ে লড়ছেন ২২ জন।
চারদিনব্যাপী খেলার পুরুষ ইভেন্টগুলো হচ্ছে- ৪৯ কেজি, ৫২ কেজি, ৫৬ কেজি, ৬০ কেজি, ৬৪ কেজি ও ৬৯ কেজি এবং নারীদের ইভেন্ট ৪৮ কেজি, ৫১ কেজি ও ৫৪ কেজি ওজন শ্রেণি।
বিকেলে প্রতিযোগিতার উদ্বোধন করেন ফেডারেশনের সহসভাপতি নিজামউদ্দিন আহমেদ চৌধুরী পারভেজ। এ সময় ফেডারেশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তুহিন উপস্থিত ছিলেন। আজ ও আগামীকাল প্রিলিমিনারী রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। ৭ এপ্রিল থেকে শুরু হবে পদকের লড়াই।
For add
For add
For add
For add
for Add