for Add

সাঁতারের তৃতীয় দিনে আরো চার রেকর্ড

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে সাঁতারের তৃতীয় দিন আরো চারটি রেকর্ড হয়েছে। ২০০ মিটার বাটারফ্লাইয়ে নৌবাহিনীর কাজল মিয়া, ৪০০ মিটার ফ্রিস্টাইলে সেনাবাহিনীর ফয়সাল আহমেদ, ৫০ মিটার ব্যাকস্ট্রোকে সেনাবাহিনীর জুয়েল আহমেদ ও ৪x১০০ মিটার ফ্রিস্টাইল রিলে ইভেন্টে নৌবাহিনী দল রেকর্ডগুলো গড়ে। এ নিয়ে তিন দিনে মোট ১০টি রেকর্ড হল। সাঁতারের প্রথম ও দ্বিতীয় দিনে তিনটি করে রেকর্ড হয়।

মিরপুর সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে সোমবার পুরুষ ২০০ মিটার বাটারফ্লাইয়ে ২ মিনিট ১০.৯২ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়েন কাজল মিয়া। সেনাবাহিনী জুয়েল আহমেদের ২০১৯ সালে (২ মিনিট ১১.৫৭ সেকেন্ড) গড়া রেকর্ড ভাঙ্গেন তিনি। এ ইভেন্টে জুয়েল আহমেদও নিজের পুরনো রেকর্ড টাইমিংকে টপকে গেছেন। ২ মিনিট ১১.১৭ সেকেন্ডে রৌপ্য জিতেছেন কুষ্টিয়া থেকে উঠে আসা এ সাঁতারু। নৌবাহিনীর জাহিদুল ইসলাম ব্রোঞ্জ জিতেছেন, তার টাইমিং ২ মিনিট ১৬.৩৮ সেকেন্ড।

৪০০ মিটার ফ্রিস্টাইলে রেকর্ড গড়তে ফয়সাল আহমেদ সময় নেন ৪ মিনিট ১৮.২৩ সেকেন্ড। ২০১৯ সালে নিজের গড়া রেকর্ড (৪ মিনিট ১৮.২৫) ভেঙ্গেছেন ফয়সাল। রৌপ্য জয়ের পথে নৌবাহিনীর রবিউল আউয়ালের টাইমিং ছিল ৪ মিনিট ২০.০৮ সেকেন্ড। নৌবাহিনীর আরেক সাঁতারু কাজল মিয়া ব্রোঞ্জ জিতেছেন ৪ মিনিট ৩১.১৬ সেকেন্ড সময় নিয়ে।

৫০ মিটার ব্যাকস্ট্রোকে রেকর্ড গড়তে জুয়েল আহমেদের সময় লেগেছে ২৭.৯৭ সেকেন্ড। ২০১৯ সালে ২৮.১২ সেকেন্ড সময় নিয়ে আগের রেকর্ডের মালিক ছিলেন সেনাবাহিনীর এ সাঁতারুরই। এ ইভেন্টে রৌপ্য জয়ের পথে নৌবাহিনীর মাহমুদুন্নবী নাহিদের টাইমিং ছিল ২৮.১৭ সেকেন্ড। সেনাবাহিনীর আবু সালেক আহমেদ ২৮.২৪ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন।

পুরুষ ৪x১০০ মিটার ফ্রিস্টাইল রিলে ইভেন্টে রেকর্ড নতুন করে লিখিয়েছে নৌবাহিনী। ২০১৯ সালে গড়া আগের রেকর্ড ছিল ৩ মিনিট ৩৮.৪৫ সেকেন্ডর। সোমবার আসিফ রেজা, মাহমুদুন্নবী নাহিদ, অনিক ইসলাম ও মাহফিজুর রহমান সাগর রেকর্ড গড়তে সময় নেন ৩ মিনিট ৩৭.৩৮ সেকেন্ড। এ ইভেন্টে সেনাবাহিনী ৩ মিনিট ৪৯.২০ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য জিতেছে। কিশোরগঞ্জের ভাটি বাংলা সুইমিং ক্লাব ৪ মিনিট ৭.২৫ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছে।

নারী ৪x১০০ মিটার ফ্রিস্টাইল রিলে ইভেন্টে লিমা আক্তার, সোনালী খাতুন, মাহফুজা খাতুন শীলা, সোনিয়া খাতুনকে নিয়ে গড়া নৌবাহিনী দল স্বর্ণ জিতেছে, টাইমিং ছিল ৪ মিনিট ৩৬.০৪ সেকেন্ড। ৪ মিনিট ৪৪.৪২ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য জিতেছে সেনা বাহিনী। রুপা জয়ের পথে বিকেএসপি দল সময় নিয়েছে ৪ মিনিট ৫০.৭৭ সেকেন্ড।

তৃতীয় দিন নারী ২০০ মিটার বাটরফ্লাইয়ে স্বর্ণ জিতেছেন নৌবাহিনীর সোনিয়া আক্তার। এজন্য তার সময় লেগেছে ২ মিনিট ৪২.৫৩ সেকেন্ড। রৌপ্য জয়ী সেনাবাহিনীর ফাতেমা আক্তারের টাইমিং ২ মিনিট ৫৩.২৭ সেকেন্ড। ব্রোঞ্জ জয়ের পথে সেনাবাহিনীর আরেক সাঁতারু মুসলিমা খাতুন সময় নেন ৩ মিনিট ১২.৯০ সেকেন্ড।

১ মিনিট ৭.০১ সেকেন্ড সময় নিয়ে পুরুষ ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে স্বর্ণ জিতেছেন সেনাবাহিনীর সুকুমার রাজবংশী। নৌবাহিনীর আরিফুল ইসলাম ১ মিনিট ৭.৪৮ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য জিতেছেন। ব্রোঞ্জ জয়ের পথে আরিফুল ইসলামের সহোদর ও নৌবাহিনী সতীর্থ শরিফুল ইসলামের সময় লাগে ১ মিনিট ৮.৫৮ সেকেন্ড।

২০০ মিটার বাটারফ্লাইয়ের পর ৪০০ মিটার ফ্রিস্টাইলে দিনের দ্বিতীয় স্বর্ণ জিতেছেন নৌবাহিনীর সোনিয়া আক্তার টুম্পা। ৮০০ মিটার বাটারফ্লাই ও ৫০ মিটার ফ্রিস্টাইল ইভেন্ট নিয়ে তিনদিনে এটা ছিল তার চতুর্থ ব্যক্তিগত স্বর্ণ।

নিজের চতুর্থ স্বর্ণ জয়ের পথে ৫ মিনিট ৭.৮৯ সেকেন্ড সময় নিয়েছেন সোনিয়া আক্তার টুম্পা। সেনাবাহিনীর নাঈমা আক্তার ৫ মিনিট ১৯.৮৫ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য জিতেছেন। ব্রোঞ্জ জয়ী সেনাবাহিনীর আরেক সাঁতারু শারমিন সুলতানার টাইমিং ছিল ৫ মিনিট ২৭.০৯ সেকেন্ড।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add