for Add

স্মৃতি ও মোস্তাইন বিল্লাহর রেকর্ড

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস ভারোত্তোলনের প্রথম দিনে সোমবার রেকর্ড গড়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর স্মৃতি আক্তার ও বাংলাদেশ আনসারের মোস্তাইন বিল্লাহ। দুজনই স্ন্যাচে রেকর্ড গড়েন।

৪৯ কেজি ওজন বিভাগে স্বর্ন জয়ের পথে স্ন্যাচে রেকর্ড ৬৬ কেজি তুলেছেন স্মৃতি আক্তার। ক্লিন এন্ড জার্কে ৭৩ কেজি তোলেন তিনি। মোট ১৩৯ কেজি উত্তোলন করে স্বর্ণ জয়ের উল্লাসে মাতেন তিনি। বাংলাদেশ জেলের সুমি রায় রৌপ্য জিতেছেন। তিনি স্ন্যাচে ৪৮ ও ক্লিন এন্ড জার্কে ৬০, মোট ১০৮ কেজি উত্তোলন করেন। বাংলাদেশ আনসারের মার্শিয়াত ইসলাম ব্রোঞ্জ জয়ের পথে স্ন্যাচে ৪৬ ও ক্লিন এন্ড জার্কে ৫৯, মোট ১০৫ কেজি উত্তোলন করেন।

পুরুষ ৬১ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জয়ের পথে স্ন্যাচে রেকর্ড ১০৬ কেজি তুলেছেন মোস্তাইন বিল্লাহ। তিনি ক্লিন এন্ড জার্কে তুলেছেন ১২১ কেজি। দুই বিভাগে তিনি মোট ২২৭ কেজি তুলেছেন। স্ন্যাচে আগের রেকর্ড ছিল মুস্তাইন বিল্লাহরই, ১০৫ কেজি।
ক্লিন এন্ড জার্কে দুই দফা রেকর্ড ওজন তোলার চেষ্টা করেও ব্যর্থ হন মুস্তাইন। এ কারণেই ইভেন্টের পর পুরোপুরি সন্তুষ্ট নন তিনি, ‘স্বর্ণ জয়ের পথে স্ন্যাচে রেকর্ড হয়েছে। এতে ভাল লাগছে। ক্লিন এন্ড জার্কে রেকর্ড হলে আরোও ভাল লাগত। দুই বার চেষ্টা করেও পারিনি। এ কারণে খারাপ লাগছে।’

এ ইভেন্টে রৌপ্য জয়ের পথে বাংলাদেশ সেনাবাহিনীর আইনুদ্দিন স্ন্যাচে ১০১ কেজি, ক্লিন এন্ড জার্কে ১২০ কেজি, মোট ২২১ কেজি তুলেছেন। ব্রোঞ্জ জয়ী রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার বকুল আহমেদ স্ন্যাচে ৯৫, ক্লিন এন্ড জার্কে ১১৫ কেজি, মোট ২১০ কেজি তুলেছেন।

তার আগে দিনের প্রথম ইভেন্ট ৪৫ কেজি ওজন বিভাগে স্বর্ণ জিতেছেন মোল্লা সাবিরা সুলতানা। বাংলাদেশ আনসারের এ ভারোত্তলক স্ন্যাচে ৫৩ ও ক্লিন এন্ড জার্কে ৬০, মোট ১১৩ কেজি উত্তোলন করেন। বাংলাদেশ সেনাবাহিনীর হামিশা পারভীন স্ন্যাচে ৫০ ও ক্লিন এন্ড জার্কে ৫৮, মোট ১০৮ কেজি তুলে রৌপ্য জিতেছেন। ব্রোঞ্জ জয়ী বাংলাদেশ জেলের মনিকা রায় স্ন্যাচে ৪৫ ও ক্লিন এন্ড জার্কে ৫৩, মোট ৯৮ কেজি তুলেছেন।

পুরুষ ৫৫ কেজি ওজন বিভাগে বাংলাদেশ আনসারের জাকারিয়া মোড়ল স্ন্যাচে ৮৭ ও ক্লিন এন্ড জার্কে ১১১, মোট ১৯৮ কেজি তুলে স্বর্ণ জিতেছেন। রৌপ্য জয়ী বাংলাদেশ সেনাবাহিনীর আশিকুর রহমান স্ন্যাচে ৯০ কেজি, ক্লিন এন্ড জার্কে ১০৭, মোট ১৯৭ কেজি তুলেছেন। ব্রোঞ্জ জয়ী বাংলাদেশ জেলের রাজকুমার রায় স্ন্যাচে ৮৫ ও ক্লিন এন্ড জার্কে ১০৮, মোট ১৯৩ কেজি তুলেছেন।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add