for Add
নিজস্ব প্রতিবেদক : ৫ এপ্রিল ২০২১, সোমবার, ১৮:৫০:৪৫

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস পুরুষ ফুটবলের ‘এ’ গ্রুপ থেকে সিলেট জেলা গ্রুপ চ্যাম্পিয়ন ও বাংলাদেশ সেনাবাহিনী গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে উঠেছে।
আগামীকাল মঙ্গলবার দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। প্রথম সেমিফাইনালে দুপুর ১টায় বিকেএসপি মুখোমুখি হবে সেনাবাহিনীর। দ্বিতীয় সেমিফাইনালে বিকেল সাড়ে ৩টায় সিলেট লড়বে সাতক্ষীরার বিপক্ষে।
সোমবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে সিলেট ২-১ গোলে সেনাবাহিনীকে পরাজিত করে ।
বিজয়ী দলের ফারুক ও জিল্লুর একটি করে গোল করেন। সেনাবাহিনীর তারেক একটি গোল পরিশোধ করেন। দিনের অন্য ম্যাচে পাবনা মাঠে না আসায় ওয়াকওভার পেয়েছে খুলনা জেলা।
For add
For add
For add
For add
for Add