for Add
বাসস : ৫ এপ্রিল ২০২১, সোমবার, ১৫:৪১:৩১

ময়মনসিংহ জিমনেসিয়ামে আজ সোমবার থেকে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের ভারোত্তোলন প্রতিযোগিতা শুরু হয়েছে।
উদ্বোধনীদিনে নারী ইভেন্টে বাংলাদেশ আনসার ও ভিডিপির মোল্লা সাবিরা সুলতানা স্বর্ণ, বাংলাদেশ সেনাবাহিনীর হামিশা পারভীন রৌপ্য এবং বাংলাদেশ জেল পুলিশের মনিকা রায় ব্রোঞ্জপদক জিতেছেন।
ভারোত্তোলন ফেডারেশনের ব্যবস্থাপনায় ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন এ খেলার আয়োজন করেছে। আজ থেকে ৯ এপ্রিল পর্যন্ত ময়মনসিংহ জেলা জিমনিসিয়ামে ভারোত্তোলনের বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হবে।
আজ সকাল সাড়ে ১১টায় প্রধান অতিথি হিসেবে এ খেলার উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. কামরুল ইসলাম । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদশ ভারোত্তোলন ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল মো. নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো. এনামুল হক , নেত্রকোনা জেলা আনসার ভিডিপির পরিচালক জিয়াউল হাসান, জাতীয় কোচ ফারুক আহমেদ কাজল, মহানগর আওয়ামীলীগের সভাপতি এহতে শামুল আলম, বিভাগীয় ক্রীড়া বিভাগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান, ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন শাহীন।
ভারোত্তোলন ফেডারেশনের সাধারণ সম্পাদক জানান, এ খেলায় ২০টি ইভেন্টে ১১২ জন পুরুষ ও নারী অংশ নিচ্ছেন। প্রতিদিন সকাল ৯ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বর্তমান করোনা পরিস্থিতি স্বাস্থ্য বিধি মেনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে বলেও তিনি জানান ।
For add
For add
For add
For add
for Add