for Add
নিজস্ব প্রতিবেদক : ৫ এপ্রিল ২০২১, সোমবার, ৪:১০:১৯

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের কুস্তি ডিসিপ্লিনে পুরুষ বিভাগের তৃতীয় ও শেষ দিনে রোববার চারটি ইভেন্টের ফল নিষ্পত্তি হয়েছে।
এতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। তাদের ঝুলিতে রয়েছে ৫টি স্বর্ণ, ২টি করে রৌপ্য ও ব্রোঞ্জ। এরপরেই আছে বর্ডার গার্ড বাংলাদেশ। তাদের অর্জন ৪টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ। বাংলাদেশ পুলিশ হয়েছে তৃতীয়। ১টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জ পেয়েছে তারা।
৭৯ কেজি ওজন শ্রেণি
বাংলাদেশ আনসারের শেখ শিপন স্বর্ণ পদক জিতেছেন। বাংলাদেশ পুলিশের তানবীর ইসলাম রৌপ্য পেয়েছেন। বর্ডার গার্ড বাংলাদেশের আল-রাজিব ও খুলনার মানিক ব্রোঞ্জ জিতেছেন।
৮৬ কেজি ওজন শ্রেণি
বাংলাদেশ পুলিশের কামরুজ্জামান স্বর্ণপদক জিতেছেন। সেনাবাহিনীর রাজু ইসলাম রৌপ্য পেয়েছেন। ব্রোঞ্জ জিতেছেন ব্রাহ্মণবাড়িয়ার ইয়ামিন ও বর্ডার গার্ড বাংলাদেশের শরৎ চন্দ্র রায়।
৯২ কেজি ওজন শ্রেণি
বাংলাদেশ আনসারের খান রাকিবুল ইসলাম স্বর্ণপদক জিতেছেন। বর্ডার গার্ড বাংলাদেশের শাহিনুর রৌপ্য পেয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনীর শাহেদ আলী ও বাংলাদেশ পুলিশ দলের আলম মুন্সী জিতেছেন ব্রোঞ্জ।
For add
For add
For add
For add
for Add