for Add
নিজস্ব প্রতিবেদক : ৫ এপ্রিল ২০২১, সোমবার, ৪:০২:৫৭

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের ক্রিকেট ইভেন্টের উদ্বোধনী ম্যাচে বরেন্দ্র নর্থজোনের বিপক্ষে হার দিয়ে শুরু করেছিল চন্দ্রদ্বীপ সাউথজোন। নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে জয়ে ফিরল তারা। রোববার চট্টলা ইস্টজোনকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে চন্দ্রদ্বীপ।
আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে আগে ব্যাটিং করে ৪৮.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৬৮ রান করে চট্টলা ইস্টজোন। মূলত পেসার রাশেদুর ইসলামের বোলিং তোপে পরেই চট্টলার ব্যাটিং লাইনআপ ভেঙ্গে পড়ে। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রানের ইনিংস খেলেন মোস্তাফিজুর রহমান। এছাড়া রেদওয়ান হোসেন সিয়াম ৩১ ও আহমেদ শরীফ ২৩ রানের ইনিংস খেলেছেন।
চন্দ্রদ্বীপের বোলারদের মধে রাশেদুর ইসলাম ৩৬ রানে সর্বোচ্চ ৪টি উইকেট নিয়েছেন। এছাড়া হাসিব হাওলাদার ও নুরুল হাসান রোমেন দুটি করে উইকেট নিয়েছেন। মারুফ হোসেন ও শাহরিয়ার সাকিব একটি করে উইকেট নিয়েছেন।
১৬৯ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ওপেনার অভিক ঘোষকে (৬) হারায় চন্দ্রদ্বীপ। এরপর দ্বিতীয় উইকেটে দুই ব্যাটসম্যান সাবলিল ব্যাটিং করে দলীয় স্কোরকে ৭৫ রানে নিয়ে যান। হাবিবুর রহমান মুন্না ৫২ বলে ৩৯ রান করে আউট হলেও অপর ব্যাটসম্যান হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন। চৌধুরী মোহাম্মদ রেজওয়ান ১১১ বলে ৫ চার ও ২ ছক্কায় ৭১ রান করে অপরাজিত ছিলেন। এছাড়া সোহাগ আলী ৬১ বলে ৫০ রানে অপরাজিত ছিলেন। এই দুই ব্যাটসম্যানদের লড়াকু ইনিংসে ৩৮.২ ওভারে ২উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় চন্দ্রদ্বীপ। চট্টলার বোলারদের মধ্যে আহমেদ শরীফ ও মাজহারুল হক একটি করে উইকেট নিয়েছেন।
For add
For add
For add
For add
for Add