for Add
নিজস্ব প্রতিবেদক : ৫ এপ্রিল ২০২১, সোমবার, ৪:৩৮:২৬

এক সপ্তাহের লকডাউন ঘোষণা করে রোববার প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার। তখনই আলোচনা শুরু হয় গেমসের ভবিষ্যৎ কী হবে। নির্ধারিত সময় পর্যন্ত চলবে নাকি লকডাউন শুরুর আগেই শেষ হয়ে যাবে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসটি। এমন দোটানার মধ্যে স্বস্তির খবর হলো জাতির পিতার নামের এই গেমসটি চলবে।
রোববার জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাসিয়ামে জিম্যানিস্টকস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সহসভাপতি এবং বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান শেখ বশির আহমেদ মামুন বলেন, সব ভেন্যুতেই সূচি অনুযায়ী খেলা চলবে, ‘গেমস নিয়ে আপনারা যে চিন্তাভাবনা করছেন, আমি নিশ্চিত করতে চাই গেমসটি হবে।
স্বাস্থ্যবিধি মেনে আমরা কম লোকসমাগমের উপস্থিতিতে রেখে গেমসটি করবো। স্বাস্থ্যবিধি মেনে আমরা এ্ই গেমসটি সম্পন্ন করবো এবং এই ব্যাপারে সরকারের সঙ্গে আমাদের কথা হয়েছে। সরকারি সিদ্ধান্ত মোতাবেক আমরা খেলা চালিয়ে যাচ্ছি এবং সব ভেন্যুতেই খেলা চলবে ইনশাআল্লাহ।’
For add
For add
For add
For add
for Add