for Add
নিজস্ব প্রতিবেদক : ৫ এপ্রিল ২০২১, সোমবার, ৩:২৩:১১

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের টেবিল টেনিসের নারী দ্বৈত বিভাগে রোববার স্বর্ণ জিতেছে বাংলাদেশ আনসার। সোনাম সুলতানা সোমা ও সাদিয়া রহমান মৌয়ের সমন্বয়ে আনসারের জুটি ৩-২ ব্যবধানে বাংলাদেশ সেনাবাহিনীর রাহিমা আক্তার ও নওরিন সুলতানা মাহি জুটিকে পরাজিত করে।
এ নিয়ে বাংলাদেশ আনসার নারী ইভেন্টে দুটি পদক নিশ্চিত করে। দলগত ইভেন্টের পর নারী দ্বৈত ইভেন্টে স্বর্ণ পেল এই সার্ভিসেস দলটি।
নারী দ্বৈত বিভাগে রৌপ্য জিতেছে বাংলাদেশ সেনাবাহিনী। ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ আনসার।
For add
For add
For add
For add
for Add