for Add
নিজস্ব প্রতিবেদক : ৫ এপ্রিল ২০২১, সোমবার, ৩:১৫:৩৫

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে রোববার থেকে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের নারী হকির গ্রুপ পর্বের খেলা শুরু হয়েছে।
উদ্বোধনী ম্যাচে ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগ করে নিয়েছে ঝিনাইদহ জেলা ও কিশোরগঞ্জ জেলা। ৩২ মিনিটে জুয়াইরিয়া ফেরদৌস জয়তী পিসি থেকে গোল করে ঝিনাইদহকে এগিয়ে নিলেও ৪৭ মিনিটে ফিল্ডগোল করে কিশোরগঞ্জকে সমতায় ফেরান ফারদিয়া আক্তার রাত্রি।
দিনের অপর ম্যাচে নমিতা কর্মকার ও সাদিয়া খানমের জোড়া গোলের সুবাদে নড়াইল জেলা দল ৫-১ গোলে হারিয়েছে দিনাজপুর জেলা দলকে। নড়াইলের হয়ে অপর গোল করেন লিমা খাতুন। দিনাজপুরের একমাত্র গোলদাতা অর্পিতা পাল।
For add
For add
For add
For add
for Add