for Add
নিজস্ব প্রতিবেদক : ৫ এপ্রিল ২০২১, সোমবার, ৩:০৫:২৭

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের আরচ্যারির প্রথম দিনেই রোববার নতুন জাতীয় ও গেমস রেকর্ড হয়েছে।
কম্পাউন্ড পুরুষ ইভেন্টে বাংলাদেশ পুলিশের অসীম কুমার দাস ৭২টি তীর ছুঁড়ে ৭২০ এর মধ্যে ৭০৪ স্কোর করে নতুন জাতীয় ও গেমস রেকর্ড করেন। আগের রেকর্ড ছিল ৭০০। এটি করেছিলেন বিকেএসপির শেখ সজিব। এ ইভেন্টে ওয়ার্ল্ড আরচ্যারির রেকর্ড ৭১৮।
এছাড়া বিকেএসপির হিমু বাছাড় ৬৮৭ স্কোর করে দ্বিতীয়, ঢাকা আর্মি আরচ্যারি ক্লাবের মো. সোহেল রানা ৬৮৪ স্কোর করে তৃতীয় এবং বাংলাদেশ পুলিশের মো. আশিকুজ্জামান ৬৮৩ স্কোর করে ৪র্থ স্থান লাভ করেন।
For add
For add
For add
For add
for Add