for Add
নিজস্ব প্রতিবেদক : ৩ এপ্রিল ২০২১, শনিবার, ২২:২৫:০৭

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস পুরুষ একক ব্লিট্জ দাবায় বাংলাদেশ পুলিশের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব সাড়ে আট পয়েন্ট পেয়ে স্বর্ণপদক, বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন ৭ পয়েন্ট পেয়ে রৌপ্যপদক এবং বাংলাদেশ আনসারের আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান সাড়ে ছয় পয়েন্ট নিয়ে ব্রোঞ্জপদক লাভ করেন।
এদিকে নারী একক ব্লিট্জ দাবায় বাংলাদেশ আনসারের আন্তর্জাতিক মহিলা মাস্টার শারমীন সুলতানা শিরিন সাড়ে সাত পয়েন্ট নিয়ে স্বর্ণ, চট্টগ্রাম বিভাগের মহিলা ফিদেমাস্টার তনিমা পারভীন ৭ পয়েন্ট নিয়ে রৌপ্য এবং রাজশাহীর উম্মে তাসলিমা প্রতিভা তালুকদার সাড়ে ছয় পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ পদক লাভ করেন।
আজ শনিবার বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে পুরুষ একক ব্লিটজও নারী একক ব্লিটজ দাবা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে ৪টি দাবা ইভেন্টে বাংলাদেশ আনসার ৩টি স্বর্ণ, ১ রৌপ্য, ২টি ব্রোঞ্জপদক, বাংলাদেশ পুলিশ ১ টি স্বর্ণ ও ১টি ব্রোঞ্জপদক, বাংলাদেশ নৌবাহিনী ২টি রৌপ্যপদক, চট্টগ্রাম বিভাগ ১টি রৌপ্যপদক ও রাজশাহী বিভাগ ১টি ব্রোঞ্জ পদক লাভ করে।
আগামীকাল রোববার থেকে মিক্সড ক্লাসিক্যাল দলগত দাবা ইভেন্ট শুরু হবে। ১০টি দল দলগত ইভেন্টে অংশ নেবে। দলগুলো হচ্ছে বাংলাদেশ আনসার, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ নৌবাহিনী, তিতাস ক্লাব, বাংলাদেশ বিমান, ঢাকা বিভাগ, চট্গ্রাম বিভাগ, খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ ও সিলেট বিভাগ।
For add
For add
For add
For add
for Add