for Add
নিজস্ব প্রতিবেদক : ৩ এপ্রিল ২০২১, শনিবার, ২২:১৩:০৯

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের পুরুষ হ্যান্ডবলের ফাইনালে উঠেছে বাংলাদেশ আনসার ও বর্ডার গার্ড বাংলাদেশ।
শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে আজ শনিবার প্রথম সেমিফাইনালে বাংলাদেশ আনসার ৩৭-২৯ গোলে বাংলাদেশ পুলিশকে এবং বর্ডার গার্ড বাংলাদেশ ৪৪-১৭ গোলে চাপাইনবাবগঞ্জ জেলাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।
রোববার সকাল ৯.৩০ মিনিটে স্বর্ণ জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে এই দুই দল।
একই ভেন্যুতে সকাল আটটায় ব্রোঞ্জ জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে সেমিফাইনালের দুই পরাজিত দল বাংলাদেশ পুলিশ ও চাপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা।
For add
For add
For add
For add
for Add