for Add
নিজস্ব প্রতিবেদক : ৩ এপ্রিল ২০২১, শনিবার, ২১:২৪:১৫

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস কুস্তি ডিসিপ্লিনের দ্বিতীয় দিনে শনিবার ৬টি ইভেন্টের ফয়সালা হয়েছে। নিম্মে পদকজয়ীদের তালিকা তুলে ধরা হলো।
৬৫ কেজি ওজন শ্রেনী (নারী)
বাংলাদেশ সেনাবাহিনীর রুমা সুলতানা স্বর্ণপদক জিতেছেন। বাংলাদেশ আনসারের দোলা খাতুন পেয়েছেন রৌপ্য। মুন্সিগঞ্জের কাজল এবং কুমিল্লার তাহেরা খাতুন ব্রোঞ্জ পেয়েছেন।
৭২ কেজি ওজন শ্রেনী (নারী)
বাংলাদেশ আনসারের রোজিনা খাতুন স্বর্ণপদক জিতেছেন। বাংলাদেশ পুলিশের সুবর্না আক্তার রৌপ্য পেয়েছেন। সেনাবাহিনীর মুক্তি বিশ্বাস ও রংপুরের মাসুমা আক্তার জিতেছেন ব্রোঞ্জ।
৫৭ কেজি ওজন শ্রেণি (পুরুষ)
বাংলাদেশ বর্ডার গার্ডের উজ্জ্বল স্বর্ণপদক জিতেছেন। কুমিল্লার শাহ পরান রৌপ্য পেয়েছেন। যশোরের কামরুল মন্ডল ও আনসারের সোহান জিতেছেন ব্রোঞ্জ।
৬১ কেজি ওজন শ্রেণি (পুরুষ)
বাংলাদেশ আনসারের মাহাবুব স্বর্ণপদক জিতেছেন। ব্রাহ্মণবাড়িয়ার আনিসুর রহমান পেয়েছেন রৌপ্য। বর্ডার গার্ড বাংলাদেশের রাজু আহমেদ ও সেনাবাহিনীর আমিনুল পেয়েছেন ব্রোঞ্জ।
৬৫ কেজি ওজন শ্রেণি (পুরুষ)
বর্ডার গার্ড বাংলাদেশের সিরাজুল স্বর্ণপদক জিতেছেন। সেনাবাহিনীর রফিকুল রৌপ্য পেয়েছেন। বাংলাদেশ আনসারের লিমন ও ব্রাহ্মণবাড়িয়ার মনির হোসেন ব্রোঞ্জপদক পেয়েছেন।
৭০ কেজি ওজন শ্রেণি (পুরুষ)
বাংলাদেশ আনসারের দীপু স্বর্ণপদক জিতেছেন। মুন্সিগঞ্জের জুয়েল হোসেন রৌপ্য পেয়েছেন। সেনাবাহিনীর শেখ জালাল ও ময়মনসিংহের আলমগীর পেয়েছেন ব্রোঞ্জ।
For add
For add
For add
For add
for Add