for Add
নিজস্ব প্রতিবেদক : ৩ এপ্রিল ২০২১, শনিবার, ২০:১৭:৫০

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের আজ তৃতীয় দিনে শুটিং ডিসিপ্লিনে দুটি ইভেন্টের স্বর্ণের নিষ্পত্তি হয়েছে। ২৫ মিটার র্যাপিড ফ্রি পিস্তল পুরুষ বিভাগে আর্মি শুটিং এসোসিয়েশনের রায়েহানুল ইসলাম ও ৫০ মিটার রাইফেল (৩*৪০) মহিলা বিভাগের স্বর্ণ জিতেছেন আর্মি শুটিং এসোসিয়েশনের আতকিয়া হাসান দিশা।
২৫ মিটার র্যাপিড ফ্রি পিস্তল পুরুষ বিভাগে ৪৯১ স্কোর করে স্বর্ণ জেতেন আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের রায়েহানুল। নেভি শূটিং ক্লাবের শেখ শাহাদত আহমেদ ৪৮৯ স্কোর করে রৌপ্য ও কুমিল্লা রাইফেল ক্লাবের সেলিম আজাদ ৪৮০ স্কোর করে ব্রোঞ্জপদক জয় করেন।
৫০ মিটার রাইফেল ( ৩*৪০) মহিলা বিভাগের স্বর্ণও আর্মি শুটিং এসোসিয়েশনের। ১১২৩ স্কোর করে আতকিয়া হাসান দিশা স্বর্ণপদক জেতেন। ১১ স্কোর কম করে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের সুরাইয়া আকতার রৌপ্য জেতেন আর ১১০৯ স্কোর করে আর্মি শুটিং এসোসিয়েশনের নাফিসা তাবাসসুম ব্রোঞ্জ জেতেন।
For add
For add
For add
For add
for Add