for Add
নিজস্ব প্রতিবেদক : ৩ এপ্রিল ২০২১, শনিবার, ২০:১১:৫৬

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের জিমন্যাস্টিকসে আরো চারটি ইভেন্টের নিস্পত্তি হয়েছে।
আজ শনিবার জাতীয় ক্রীড়া পরিষদে জিমন্যাসিয়ামে পুরুষ ভল্টিং টেবিল ইভেন্টে ১২.৭০ স্কোর করে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ আনসারের সাদ্দাম হোসেন। ১২.৪০ স্কোর করে রৌপ্য পদক জিতেছেন বাংলাদেশ পুলিশের আবু সাঈদ রাফি। ব্রোঞ্জ জয়ী বিকেএসপির রাফিল আহমেদের স্কোর ১১.১১৫।
পুরুষ প্যারালাল বারসে ১১.৮৫ স্কোর করে স্বর্ণ জিতেছেন কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজের রাজিব চাকমা। এ ইভেন্টে ১১.৭০ স্কোর করে রৌপ্য জিতেন বিকেএসপির সাজিদ হক। ১১.০৫ স্কোর করে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশ আনসারের মো. শহিদুল ইসলাম সাজু।
পুরুষ হাইবার ইভেন্টে বিকেএসপির সাজিদ হক ১১.০৫ স্কোর করে স্বর্ণ জিতেছেন। কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজের প্রেনথৈ ৯.৯৫ স্কোর করে রৌপ্য জিতেছেন। বাংলাদেশ পুলিশের আল আমিন ৯.৩৫ স্কোর করে ব্রোঞ্জ জিতেছেন।
নারী ব্যালেন্স বীমা ইভেন্টে বাংলাদেশ আনসারের নূর আক্তার বানু ১১.৬০ স্কোর করে স্বর্ণ জিতেছেন। রৌপ্য জয়ী একই সংস্থার সাথী আক্তার মিশুর স্কোর ৯.৯৫। ৯.৬০ স্কোর করে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশ পুলিশের মিফতাহুল জান্নাত ইয়ামা।
For add
For add
For add
For add
for Add