for Add
নিজস্ব প্রতিবেদক : ৩ এপ্রিল ২০২১, শনিবার, ২০:০৮:০০

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে আজ শনিবার শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে টেবিল টেনিস ডিসিপ্লিনের দুটি ইভেন্টে পদকের নিষ্পত্তি হয়েছে।
দলগত পুরুষ বিভাগে বাংলাদেশ পুলিশ দ্বিতীয় পর্বের তিনটি ম্যাচ জিতে পুলিশ এই ইভেন্টে স্বর্ণপদক জয়লাভ করে। বাংলাদেশ পুলিশের হয়ে দলগত ইভেন্টে অংশ নেন বাংলাদেশী বংশোদ্ভূত লন্ডন প্রবাসী মুরহাদ হোসেন। দলকে স্বর্ণ জেতাতে পেরে বেশ খুশি মুরহাদ, গেমসে প্রথম বারের মতো অংশ নিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় খুব ভাল লাগছে। গেমসে খেলার মজাই আলাদা ‘।
এদিকে রৌপ্যপদকের জন্য লড়ছে বাংলাদেশ আনসার ও সেনাবাহিনী। এই দুই দলের মধ্যেকার জয়ী দল পুরুষ দলগত ইভেন্টে রৌপ্য জিতবে। আর বিজিত দল ব্রোঞ্জ জিতবে। চতুর্থ হওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডও পাবে ব্রোঞ্জপদক।
For add
For add
For add
For add
for Add