for Add
নিজস্ব প্রতিবেদক : ৩ এপ্রিল ২০২১, শনিবার, ১৯:৪৪:০৭

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের অ্যাথলেটিকসে নৌবাহিনীর জয়জয়কার। সর্তীদের শ্রেষ্ঠত্বের সঙ্গে নিজের নামকেও জড়িয়ে দিলেন নারী হার্ডলার তামান্না আক্তার। ১৪.৫০ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক জেতেন তিনি। তিনি পেছনে ফেলেন ২০১৩ সালে অনুষ্ঠিত অষ্টম বাংলাদেশ গেমসে সুমিতা রানীর ১৫.২৬ টাইমিংকেও।
এই ইভেন্টেও অংশ নিয়েছিলেন বাংলাদেশ জেলের সুমিতা। কিন্তু দৌঁড় শুরু করার পর পায়ে আঘাত পেয়ে সরে দাঁড়ান। এই ইভেন্টে ১৫ সেকেন্ড সময় নিয়ে রৌপ্যপদক জেতেন সেনাবাহিনীর স্মৃতি খাতুন এবং ১৬ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জপদক জেতেন একই সংস্থার জেসমিন আক্তার।
For add
For add
For add
For add
for Add