for Add
নিজস্ব প্রতিবেদক : ৩ এপ্রিল ২০২১, শনিবার, ১৯:৩১:৩৪

মাবিয়ার হ্যাটট্রিকের উপর ভর করে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের নারী ফুটবলে মাগুরা জেলা বড় জয় পেয়েছে। আজ শনিবার তারা ৯-০ গোলে ফরিদপুর জেলাকে পরাজিত করে।
মাগুরার মাবিয়া ২, ২৫ ও ৪৮ মিনিট, অর্পিতা ৪৫ ও ৬৫ মিনিট, রিমা ২২ মিনিট, সন্ধ্যা ২৪ মিনিট, জয়ন্তী রানী ৮০ মিনিট ও রত্না ফারহানা ৮৩ মিনিটে গোল করেন।
এদিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা ২-০ গোলে হারিয়েছে পঞ্চগড় জেলাকে। ব্রাহ্মণবাড়িয়ার আরিফা আক্তার ও জেসমিন একটি করে গোল করেন।
উল্লেখ্য কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের এই দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়।
For add
For add
For add
For add
for Add