for Add
নিজস্ব প্রতিবেদক : ৩ এপ্রিল ২০২১, শনিবার, ১৯:২৩:২০

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস র্যাপিড দাবায় পুরুষ বিভাগে বাংলাদেশ আনসারের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও নারী বিভাগে একই দলের আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ স্বর্ণপদক জয় করেছেন।
বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে শুরু হওয়া পুরুষ র্যাপিড দাবায় আনসারের আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান রৌপ্য ও বাংলাদেশ পুলিশের গ্রান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ব্রোঞ্জ জয় করেন।
মহিলা একক র্যাপিড দাবায় রৌপ্য জিতেছেন বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ফিদেমাস্টার নোশিন আঞ্জুম এবং ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশ আনসারের আন্তর্জাতিক মহিলা মাস্টার শারমীন সুলতানা শিরিন।
For add
For add
For add
For add
for Add