for Add
নিজস্ব প্রতিবেদক : ৩ এপ্রিল ২০২১, শনিবার, ১৯:১৩:২৭

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের অ্যাথলেটিকসে ১১০ মিটার হার্ডলসে স্বর্ণপদক জিতেছেন নৌবাহিনীর এম মাসুদ খান। ১৪.৮০ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক জিতে ট্র্যাক থেকে অবসরের ঘোষণা দেন এই হার্ডলার।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে ২০১৩ সালের অষ্টম বাংলাদেশেও স্বর্ণপদক জিতেছিলেন তৎকালীন বিজেএমসির এই অ্যাথলেট। জাতীয় পর্যায়ে খুব এক সাফল্য না থাকলেও এবার অবসরের ঘোষণা দিলেন। মাসুদ বলেন, ‘ইচ্ছা ছিল বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে স্বর্ণপদক জিতে অবসর নেবো। স্বর্ণপদক জিতেছি। তাই অবসরের ঘোষণা দিয়েছি। তবে আমার সংস্থা নৌবাহিনী যদি চায় তাহলে আমি বাহিনীর নিয়মিত কার্যক্রমে অংশ নিতে চাই।’
এই ইভেন্টে ১৪.৯০ সেকেন্ড সময় নিয়ে সেনাবাহিনীর মির্জা হাসান এবং ১৫.২০ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জপদক জেতেন নৌবাহিনীর সাইদ আহমেদ।
For add
For add
For add
For add
for Add