for Add
নিজস্ব প্রতিবেদক : ৩ এপ্রিল ২০২১, শনিবার, ১৯:০০:১৯

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে কুস্তি ডিসিপ্লিনের দ্বিতীয় দিনে আজ শনিবার চারটি ইভেন্টের মধ্যে বাংলাদেশ আনসার তিনটি ও বাংলাদেশ সেনাবাহিনী একটি স্বর্ণপদক পেয়েছে।
৫৩ কেজি ওজন শ্রেণিতে বাংলাদেশ আনসারের মাশিনু মারমা স্বর্ণপদক জিতেছেন। রৌপ্যপদক জিতেছেন সেনাবাহিনীর ফরিদা ইয়াসমিন। আর ব্রোঞ্জ পদক জিতেছেন বাংলাদেশ পুলিশের রহিমা ও খুলনার সুমি ইসলাম।
৫৭ কেজি ওজন শ্রেণিতে বাংলাদেশ আনসারের রেজিয়া সুলতানা স্বর্ণপদক জিতেছেন। সেনাবাহিনীর হালিমা রৌপ্যপদক পেয়েছেন। বাংলাদেশ পুলিশের হাবিবা ও রাজশাহীর তাসলিমা ব্রোঞ্জ পদক অর্জন করেছেন।
৫৯ কেজি ওজন শ্রেণিতে বাংলাদেশ সেনাবাহিনীর শারমিন আক্তার স্বর্ণপদক জিতেছেন। বাংলাদেশ আনসারের মরিয়ম আক্তার পেয়েছেন রৌপ্যপদক। ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশ পুলিশের পুষ্পলতা রায় ও কুমিল্লার নিপা চাকমা।
৬২ কেজি ওজন শ্রেণিতে বাংলাদেশ আনসারের শুকান্তি বিশ্বাস স্বর্ণপদক জিতেছেন। বাংলাদেশ সেনাবাহিনীর আফসানা ইয়াসমিন রৌপ্যপদক পেয়েছেন। বাংলাদেশ পুলিশের রুপা বিশ্বাস ও যশোরের কমলা আক্তার ব্রোঞ্জ পদক জিতেছেন।
For add
For add
For add
For add
for Add