for Add
নিজস্ব প্রতিবেদক : ৩ এপ্রিল ২০২১, শনিবার, ১৫:৫০:৩৭

রাসেল মাহমুদ জিমির হ্যাটট্রিকের উপর ভর করে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের হকি ডিসিপ্লিনে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ নৌবাহিনী হকি দল।
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে আজ শনিবার রাসেল মাহমুদ জিমির হ্যাটট্রিকের সুবাদে বাংলাদেশ নৌবাহিনী ৮-০ গোলে রাজশাহী জেলা দলকে পরাজিত করে। জিমি ছাড়া একটি করে গোল করেন মাহাবুব হোসেন, আশরাফুল ইসলাম, কামরুজ্জামান রানা, তাপস বর্মন ও ফজলে হোসেন রাব্বি।
নৌবাহিনীর কোচ মামুর উর রশীদ বলেন, ‘নৌবাহিনী চ্যাম্পিয়ন হওয়ার জন্যই দল গড়ে। সে ধারাবাহিকতায় এই জয়। সবাই পরিশ্রম করেছে।’
রাজশাহীর কোচ আশরাফুল হক শিশু জানান, ‘নৌবাহিনী দল মানেই জাতীয় দলের বিপক্ষে খেলা। আমরা ঘাসের মাঠে অনুশীলন করি আর এখানে এসে টার্ফ খেলতে হয়। পার্থক্য তো হবেই।’
ম্যাচ শুরুর আগে রাজশাহী জেলা দলের খেলোয়াড় প্রশান্ত রায়ের মৃত্যুতে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
For add
For add
For add
For add
for Add