for Add

জিমন্যাস্টিকসে সাবিনা, রাজিব, শিশির ও সোনিয়ার স্বর্ণ

বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস জিমন্যাস্টিকসে নারী বিভাগে ব্যক্তিগত ভলটিং টেবিলে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) সাবিনা ইয়াসমিন শিমলা। শনিবার জাতীয় ক্রীড়া পরিষদ জিমন্যাসিয়ামে এ ইভেন্টে সবমিলিয়ে ১০.৬২৫ স্কোর করে প্রথম হয়েছেন তিনি। রৌপ্য জিতেছেন একই সংস্থার বনফুল্লি চাকমা। তার স্কোর হলো ৫.৭৫। সমান ৫.২২৫ স্কোর করে যৌথভাবে ব্রোঞ্জ পদক জিতেছেন বাংলাদেশ আনসারের শান্তা ইসলাম ও মুশফিকা আক্তার বিথী।

পুরুষ পোমেল হর্সে স্বণূ জিতেছেন রাজিব চাকমা
জিমন্যাস্টিকসে পুরুষ বিভাগে ব্যক্তিগত পোমেল হর্স ইভেন্টে স্বর্ণ জিতেছেন কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজের রাজিব চাকমা। ১০.৯০ স্কোর করে প্রথম হয়েছেন তিনি। এই ইভেন্টে ১০.৭৫ স্কোর করে রৌপ্যপদক জিতেছেন বাংলাদেশ পুলিশের মোহাম্মদ আল আমিন। ব্রোঞ্জপদক জেতা বাংলাদেশ আনসারের শহিদুল ইসলাম সাজু ৯.৫৫ স্কোর করেন।

স্টিল রিংসে শিশিরের স্বর্ণজয়
স্টিল রিংসে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ পুলিশের শিশির আহমেদ। এই ইভেন্টের খেলায় ১১.০০ স্কোর করে প্রথম হয়েছেন তিনি। রৌপ্য জেতা কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজের রাজিব চাকমার স্কোর হলো ১০.৭০। ১০.৬০ স্কোর করে ব্রোঞ্জ পদক জিতেছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের সাজিদ হক।

আনইভেন ভারে সোনিয়ার স্বর্ণ
আনইভেন ভারে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশ পুলিশের সোনিয়া আক্তার। এই ইভেন্টের খেলায় সোনিয়া স্কোর করেন ৯.৩০। রৌপ্য ও ব্রোঞ্জ পদক জিতেছেন বাংলাদেশ আনসারের দুই জিমন্যাস্টস। ৯.১৫ স্কোর করে নূর আক্তার বানু রৌপ্য এবং ৯.০০ স্কোর করে শান্তা ইসলাম জিতেছেন ব্রোঞ্জ।

পুরুষ দলগত আর্টিস্টিকস: এদিকে পুরুষ দলগত আর্টিস্টিকস ইভেন্টে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ পুলিশ। শুক্রবার জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে দলগত ইভেন্টে তারা ১৮৬.৫৪ স্কোর গড়ে সেরা হয়। পুলিশের হয়ে খেলেন শিশির হক, শাংখেয়ং খুমী কিতং, আবু সাঈদ রাফি, আল আমিন ও ইছাদ হোসেন। রৌপ্য পদক জেতা কোয়ান্টাম কসকো স্কুল এন্ড কলেজের রাজিব চাকমা, কিলেং ম্রো, প্রেনথৈ ম্রো এবং নিঝুম খীশা মিলে স্কোর করেন ১৭৯.৩০। এই ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ আনসার। তাদের স্কোর ১৬২.২। আনসারের হয়ে খেলেন মো. শহিদুল ইসলাম সাজু, মো. ফরহাদ হোসেন জীবন, মো.শফিকুল আলম এবং মো. সাদ্দাম হোসেন।

নারী দলগত আর্টিস্টিকস : ইভেন্টে সোনা জিতেছে বাংলাদেশ আনসার। নূর আক্তার বানু, সাথী আক্তার মিশু, শান্তা ইসলাম ও মুশফিকা আক্তার বিথী মিলে স্কোর করেছেন ১০৯.৪৫। রৌপ্যপদক জেতা পুলিশের স্কোর ৯১.১০। দলটির হয়ে খেলেন পারুল আক্তার, সোনিয়া আক্তার, মিফতাহুল জান্নাত ইয়ামা এবং ইয়াছিন হক রিসা। ব্রোঞ্জ পদক জেতা বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের সাবিনা ইয়াসমিন শিমলা, খাদিজা আক্তার, বনফুলি চাকমা এবং শৈকি প্রুর স্কোর করেন ৮৯.৫।

আল আমিন ও নূর আক্তারের স্বর্ণ
অল-অ্যারাউন্ড পুরুষ ব্যক্তিগত আর্টিস্টিকস ইভেন্টে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ পুলিশের মো: আল আমিন। স্কোর ৬৪.০৫। রৌপ্যপদক জেতা কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজের রাজিব চাকমার স্কোর হলো ৬৩.৭৫। ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশ পুলিশের শাংখেয়ং খুমী কিতং। তার স্কোর হলো ৬১.৭৫।

অল-অ্যারাউন্ড নারী ব্যক্তিগত আর্টিস্টিকস জিমন্যাস্টিকসের তিনটি পদকই জিতেছে বাংলাদেশ আনসারের মেয়েরা। ৪০.৬ স্কোর করে নূর আক্তার বানু স্বর্ণ, ৩৬.০৫ স্কোর করে শান্তা ইসলাম রৌপ্য এবং ৩২.৮০ স্কোর করা সাথী আক্তার মিশু জিতেছেন ব্রোঞ্জ।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add