for Add
নিজস্ব প্রতিবেদক : ২ এপ্রিল ২০২১, শুক্রবার, ১৮:১৯:২৯

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস সাইক্লিং ডিসিপ্লিনের পুরুষ বিভাগের ৬০ কিলোমিটার রোড টিম ট্রায়ালে স্বর্ণপদক পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ১ ঘণ্টা ৩২ মিনিট ৫ সেকেন্ডে সময় নেন দলের হয়ে অংশ নেওয়া মিজানুর রহমান, আলমগীর হোসেন, শরিফুল মোল্লা ও হেলাল উদ্দিন। বাংলাদেশ জেল রৌপ্য এবং চট্টগ্রাম ব্রোঞ্জ পেয়েছে।
নারী বিভাগের ৩০ কিলোমিটার রোড টিম ট্রায়ালে ৫৩ মিনিট ২৫. ২১ সেকেন্ড সময় নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর হয়ে স্বর্ণপদক জয় করেন শিল্পী খাতুন, কবিতা রায়, সুবর্ণ বর্মা ও সামন্তী বিশ্বাস। বাংলাদেশ আনসার রৌপ্য ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা ব্রোঞ্জ পেয়েছে।
পুরুষ বিভাগের ৩০ কিলোমিটার রোড ইন্ডিভিজুয়াল টাইম ট্রায়ালে স্বর্ণপদক পেয়েছেন চট্টগ্রাম বিভাগের রাকিবুল ইসলাম। তিনি ৪৫ মিনিট ৫৯.৯ সেকেন্ড সময় নিয়ে এ কৃতিত্ব দেখান। এই ইভেন্টে রৌপ্যপদক পেয়েছেন দিনাজপুরের আদনান রহমান। সময় নেন ৪৬ মিনিট ২.২৫ সেকেন্ড। ব্রোঞ্জপদক পেয়েছেন বিজিবির রিপন কুমার বিশ্বাস। তিনি ৪৬ মিনিট ৫৯.৭৪ সেকেন্ড সময় নেন।
For add
For add
For add
For add
for Add