for Add
ক্রীড়া প্রতিবেদক : ১ এপ্রিল ২০২১, বৃহস্পতিবার, ২৩:২৯:২৮

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) আয়োজিত বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস-২০ পুরুষ ফুটবলে জয় পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও সিলেট জেলা।
বৃহস্পতিবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বেলা দেড়টায় অনুষ্ঠিত ম্যাচে খুলনা জেলার বিপক্ষে সেনাবাহিনীর জয় ৬-১ গোলে। বিকেল সাড়ে তিনটায় নেত্রকোনার বিপক্ষে সিলেটের জয় ৩-১ গোলে।
সেনাবাহিনীর বিপক্ষে নাজমুলের গোলে ম্যাচের নবম মিনিটে এগিয়ে যায় খুলনা জেলা। ২২ মিনিটে সেনাবাহিনীকে সমতায় ফেরান ইমন। ৪০ মিনিটে শাহীনের গোলে এগিয়ে যায় সার্ভিসেস দলটি। দুই মিনিট পর তারেক স্কোরশিটে নাম লেখালে ৩-১ গোলে এগিয়ে যায় সেনা বাহিনী।
৬৯ মিনিটে ইমন নিজের দ্বিতীয় গোলে স্কোরলাইন ৪-১ করেন, ৭৭ মিনিটে নিজের দ্বিতীয় গোলে ব্যবধান ৫-১ করেন শাহীন। ম্যাচের যোগকরা সময়ের তৃতীয় মিনিটে আফজালের গোলে ব্যবধান ৬-১-এ উন্নীত করে সেনাবাহিনী।
আরেক ম্যাচে নেত্রকোনার বিপক্ষে ষষ্ঠ মিনিটে গোল করেন সিলেটের সুজন। বিরতির পর, ম্যাচের ৫১ মিনিটে রাজিবের গোলে সমতায় আসে নেত্রেকোনা জেলা। ৭০ ও ৭৩ মিনিটে জিল্লুরের জোড়া গোল ম্যাচের ভাগ্য গড়ে দেয়।
For add
For add
For add
For add
for Add