for Add
নিজস্ব প্রতিবেদক : ১ এপ্রিল ২০২১, বৃহস্পতিবার, ২০:২১:২৮

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস পুরুষ ফুটবলে বাংলাদেশ সেনাবাহিনী ও সিলেট জেলা নিজ নিজ খেলায় জয় পেয়েছে।
আজ বৃহস্পতিবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে খুলনা জেলার বিপক্ষে সেনাবাহিনী ৬-১ গোলে জয় পেয়েছে। অপরদিকে সিলেট ৩-১ গোলে হারিয়েছে নেত্রকোনাকে।
সেনাবাহিনীর বিপক্ষে নাজমুলের গোলে ম্যাচের ৯ মিনিটে এগিয়ে যায় খুলনা জেলা। ২২ মিনিটে সেনাবাহিনীকে সমতায় ফেরান ইমন। এর পর ৪০ মিনিটে দলের ব্যবধান দ্বিগুণ করেন শাহীন। এর দুই মিনিট পর তারেকের গোলে ৩-১ এগিয়ে যায় সেনাবাহিনী।
বিরতির পর ৬৯ মিনিটে ইমন নিজের দ্বিতীয় গোলে দলের স্কোরলাইন দাঁড়ায় ৪-১। ৭৭ মিনিটে নিজের দ্বিতীয় গোলে ব্যবধান ৫-১ করেন শাহীন। ম্যাচের যোগকরা সময়ের তৃতীয় মিনিটে আফজালের গোলে ব্যবধান ৬-১-এ উন্নীত করে সেনাবাহিনী।
অপর ম্যাচে নেত্রকোনার বিপক্ষে ৬ মিনিটে গোল করেন সিলেটের সুজন। বিরতির পর ম্যাচের ৫১ মিনিটে রাজিবের গোলে সমতায় আসে নেত্রেকোনা জেলা। ৭০ ও ৭৩ মিনিটে জিল্লুরের জোড়া গোল ম্যাচের ভাগ্য গড়ে দেয়।
For add
For add
For add
For add
for Add