for Add

তৃতীয় জয় তুলে নিল ইংল্যান্ড

হ্যারি ম্যাগুয়েরের শেষ মুহূর্তের গোলে পোল্যান্ডকে ২-১ গোলে পরাজিত করে বিশ্বকাপ বাছাইপর্বে তিন ম্যাচে শতভাগ জয় নিশ্চিত করেছে ইংল্যান্ড। ওয়েম্বলীর দর্শক শূন্য স্টেডিয়ামে অধিনায়ক হ্যারি কেন ১৯ মিনিটের পেনাল্টিতে গ্যারেথ সাউথগেটের দলকে লিড এনে দেন। রক্ষণভাগে জন স্টোনসের ভুলে ৫৮ মিনিটে জ্যাকব মোডার পোলিশদের হয়ে সমতা ফেরান। ইংল্যান্ড যখন প্রথমবারের মত পয়েন্ট হারানোর দ্বারপ্রান্তে চলে গিয়েছিল ঠিক তখনই ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার ম্যাগুয়েরে ম্যানচেস্টার সিটির স্টোনসের এসিস্টে ম্যাচ শেষের পাঁচ মিনিট আগে জয়সূচক গোল করেন।

এই জয়ে গ্রুপ-আই‘এ পূর্ণ তিন পয়েন্ট নিয়ে এখনকার বাছাইপর্বের মিশন শেষ করলো ইংলিশরা। এর আগে ছোট দুই দল সান মারিনো ও আলবেনিয়ার বিপক্ষে সহজ জয় পেয়েছিল সাউথগেটের দল। ইউরোপীয়ান অঞ্চলের বাছাইপর্বে প্রতিটি গ্রুপের শীর্ষ দলগুলোই কেবলমাত্র ২০২২ কাতার বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিবে। সাউথগেট বলেছেন, ‘প্রথমার্ধে আমরা দারুণ খেলেছি। পুরো ম্যাচে আমাদেরই নিয়ন্ত্রণ ছিল। তবে গোল হজমের পর আমরা কিছুটা ছন্দ হারিয়ে ফেলেছিলাম। তারাও ভাল প্রতিরোধ গড়ে তুলেছিল। বিশেষ করে সমতায় ফেরার পর তারা অতি রক্ষণাত্মক হয়ে ওঠে, যে কারণ খেলতে কিছুটা অসুবিধা হয়েছে। তারপরেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারাটা অবশ্যই স্বস্তির।

১৯৭৩ সালের পর থেকে পোল্যান্ডের কাছে কখনই পরাজিত হয়নি ইংল্যান্ড। কাল তাদের দলে ছিলেন না ডান হাঁটুর ইনজুরিতে পড়া তারকা স্ট্রাইকার রবার্ট লিওয়ানদোস্কি। এছাড়া চারজন খেলোয়াড় করোনায় আক্রান্ত হওয়ায় পূর্ণ শক্তির দল নিয়ে পোলিশরা মাঠে নামতে পারেনি। রোববার টিরানায় আলবেনিয়ার বিপক্ষে জয়ের ম্যাচটি থেকে মাত্র একটি পরিবর্তন করে মূল দল সাজিয়েছিলেন সাউথগেট। ম্যানচেস্টার ইউনাইটেডের লুক শ‘র পরিবর্তে কাল মাঠে নেমেছিলেন চেলসি ফুল-ব্যাক বেন চিলওয়েল। ১৯ মিনিটে যোগ্য দল হিসেবেই এগিয়ে যাবার সুযোগ পায় ইংল্যান্ড। রাহিম স্টার্লিংকে ডি বক্সের মধ্যে ফাউল করে বসেন বার্নসলি ডিফেন্ডার মিখায়েল হেলিক। ফলে পেনাল্টি উপহার পায় ইংল্যান্ড। স্পট কিক থেকে পোলিশ গোলরক্ষক ওজিচে সিজিসনিকে কোন সুযোগই দেননি কেন। এর মাধ্যমে ফ্রাংক ল্যাম্পার্ডকে পিছনে ফেলে ইংল্যান্ডের হয়ে পেনাল্টি থেকে সর্বোচ্চ ১০ গোল করার কৃতিত্ব অর্জন করলেন কেন।

এক গোলে পিছিয়ে থেকে পোল্যান্ড আরো বেশি আগ্রাসী হয়ে উঠে। কিন্তু বাম দিকে ইংল্যান্ডের আক্রমণে রাহিম স্টার্লিং বারবার পোল্যান্ডের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছিলেন। কেনের একটি শক্তিশালী শট রুখে দেন সিজিসনি। ইংল্যান্ডের পুরোপুরি আধিপত্য সত্তেও সমতায় ফিরে পোল্যান্ড।

দ্বিতীয়ার্ধের শুরুতেও ইংল্যান্ড আধিপত্য দেখিয়েছে। কিন্তু গোলের স্পষ্ট কোন সুযোগ তৈরি করতে পারেনি। সেই সুযোগে সিটি ডিফেন্ডার স্টোনস তার পজিশন হারালে পোলিশরা সমতায় ফিরে। এবারের মৌসুমে ছন্দে থাকা স্টোনস ডান দিকে থেকে ইংল্যান্ডের পেনাল্টি এরিয়ার মধ্যে একটি বল রিসিভ করতে গিয়ে ভুল করে বসেন। আর সেই সুযোগে ব্রাইটন মিডফিল্ডার মোডার বল ছিনিয়ে নিয়ে ফিনিশিংয়ে পোল্যান্ডকে সমতাসূচক গোল উপহার দেন। আগের ছন্দ ফিরে পেতে মরিয়া ইংল্যান্ড কোনভাবেই গোলের দেখা পাচ্ছিলনা। যদিও সাউথগেট ধৈর্য্যধারণ করে দলকে পরিচালনা করে গেছেন। সেন্ট্রাল ডিফেন্সিভ পার্টনার স্টোনসের বাড়ানো বলে ম্যাগুয়েরে যখন বল জালে জড়ান স্বস্তি ফিরে পান ইংলিশ কোচ। এই পরাজয়ে পোল্যান্ড গ্রুপের শীর্ষ তিন দল ইংল্যান্ড, হাঙ্গেরি ও আলবেনিয়ার থেকে পিছিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছে।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add