for Add
নিজস্ব প্রতিবেদক : ১ এপ্রিল ২০২১, বৃহস্পতিবার, ১৬:৩৩:৩২

বাংলাদেশ আনসার ও ভিডিপির ইফতেখারুল আলম ফেন্সিংডিসিপ্লিনের সেবার ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন । বুধবার রাতে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে তিনি এ কৃতিত্ব অর্জন করেন। এ ইভেন্টে রৌপ্য জিতেছেন বাংলাদেশ নৌবাহিনীর সাদ্দাম মুজিব। ব্রোঞ্জপদক জিতেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নাজমুল ইসলাম ও বাংলাদেশ সেনাবাহিনীর ওমর ফারুক।
তার আগে বাংলাদেশ নৌবাহিনীর মো. ইমতিয়াজ ইপি একক ইভেন্টে ফেন্সিংয়ের প্রথম সোনার পদক জিতেছেন। বুধবার সন্ধ্যায় ফয়েল ইভেন্টে ফেন্সিংয়ের দ্বিতীয় স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশ আনসার ও ভিডিপির নেফাউর রহমান।
ফেন্সিংয়ে তৃতীয় স্বর্ণ জিতে ইফতেখারুল আলম বলেন, ‘বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে সোনার পদক জিততে পেরে আমি খুব খুশি। ভবিষ্যতে বিদেশ থেকে দেশের জন্য সম্মান বয়ে আনতে চাই।
For add
For add
For add
For add
for Add